গবেষণা : ব্যায়ামে আকার বাড়ে মস্তিষ্কের
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সামিন, ১৩৯১ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ব্যায়ামে স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি মনও থাকে প্রফুল্ল। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা ব্যায়াম করে, তাদের মস্তিষ্কের আকারও অন্যদের চেয়ে বড় হয়। ব্যায়াম করলে মস্তিষ্কের যে অংশ স্মৃতিশক্তি ও শেখার কাজ করে, সেই অংশের কর্মক্ষমতাও বাড়ে।
গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং প্যাসিফিক নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটের ব্রেইন হেলথ সেন্টারের একদল গবেষক। চলতি সপ্তাহে জার্নাল অব আলঝেইমার ডিজিজে এক্সারসাইজ-রিলেটেড ফিজিক্যাল অ্যাকটিভিটি রিলেটেড টু ব্রেইন নামে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা ১০ হাজার ১২৫ জনের এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) ফলাফল বিশ্লেষণ করে গবেষণাটি করেছে। তাতে দেখা গেছে, মস্তিষ্কের যে অংশটি স্মৃতিশক্তি ও কোনো কিছু শেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যায়ামের সঙ্গে সেসব অংশের গভীর সম্পর্ক রয়েছে।
গবেষণায় উঠে এসেছে, কেউ দিনে ৪ হাজার কদমের কম হাঁটলে তার মস্তিষ্কেও এর ইতিবাচক প্রভাব পড়ে। আর যারা প্রতিদিন হাঁটেন বা দৌড়ান, তাদের মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও স্মৃতিশক্তি ধরে রাখার কাজ যেই অংশটি করে, সেই অংশের কর্মদক্ষতার পাশাপাশি আকারও বাড়ে।
গবেষকেরা বলছে, এই গবেষণার মাধ্যমে দেখা যাচ্ছে, হাঁটা বা দৌড়ানোর মতো শরীরচর্চা কেউ যদি নিয়মিত করেন, তাহলে তার স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি এর বড় প্রভাব পড়ে মস্তিষ্কেও।
গবেষণার ফলাফলে জানা যায়, ‘কেউ যদি শারীরিকভাবে সক্রিয় থাকেন অর্থাৎ কায়িক পরিশ্রম করেন, তাহলে তা তার মস্তিষ্কের জন্য ভালো। আগেও এ নিয়ে গবেষণা হয়েছে। এ গবেষণাতেও তারই প্রমাণ পাওয়া গেল।’
‘মূলতঃ ব্যায়াম শুধু ডিমেনশিয়ার ঝুঁকি কমায় না, একই সঙ্গে তা মস্তিষ্কের আকার ঠিক রাখতেও সাহায্য করে। বয়স বাড়তে থাকলে বিষয়টি গুরুত্বপূর্ণ।’ বিষয়টি নিয়ে জানতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












