২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৪ জুন, ২০২৬ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আগামী ১২ আগস্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলের কিছু স্থানে সূর্য পুরোপুরি ঢেকে যাবে। বিশ্বের বহু অঞ্চলে আবার আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি আড়াল করে দেয়। তখন চাঁদের ছায়ার কেন্দ্রীয় অংশে অবস্থানকারীরা কিছু সময়ের জন্য সূর্যকে সম্পূর্ণ ঢেকে যেতে দেখেন।
নাসার তথ্য অনুযায়ী, ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণের পথ উত্তর আটলান্টিক মহাসাগর ও ইউরোপের কিছু অংশ অতিক্রম করবে। পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের একটি ছোট এলাকায় সূর্য পুরোপুরি ঢেকে যাবে।
অন্যদিকে ইউরোপের বেশিরভাগ অঞ্চল, উত্তর উত্তর আমেরিকা এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব স্থানে সূর্যের একটি অংশ দৃশ্যমান থাকবে।
মহাকাশ গবেষকরা জানিয়েছে, গ্রহণের সময় সূর্যের বাইরের বায়ুম-ল বা খালি চোখে মৃদু আলোর বলয়ের মতো দেখা যাবে। আকাশ কিছুটা অন্ধকার হয়ে আসবে, তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে। এ সময় কিছু গ্রহ তুলনামূলক উজ্জ্বল দেখা যেতে পারে।
নাসা জানিয়েছে, অধিকাংশ স্থানে পূর্ণ সূর্যগ্রহণ দুই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। তবে গ্রিনল্যান্ড, রাশিয়া এবং উত্তর আটলান্টিক অঞ্চলের গ্রহণপথের কেন্দ্রের কাছাকাছি এলাকাগুলোতে এটি কিছুটা বেশি সময় দেখা যেতে পারে। তবুও সময় হবে আড়াই মিনিটের কম।
নিরাপত্তার বিষয়ে নাসা সতর্ক করে বলেছে, আংশিক গ্রহণের সময় কোনোভাবেই খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। বিশেষ সুরক্ষাযুক্ত গ্রহণ দেখার চশমা বা নিরাপদ সৌর ছাঁকনি ব্যবহার করতে হবে। অন্যথায় চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












