গতানুগতিক কার্যক্রমে আটকা মশক নিধন
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশে বর্ষাকাল সমাগত। আর বর্ষা মানেই বিভিন্ন ধরণের মশার বংশবিস্তারের সময়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতেও ঢাকার দুই সিটি কর্পোরেশন কেবল গতানুগতিক ‘ক্র্যাশ প্রোগ্রাম’ আর লোক দেখানো জনসচেতনতা তৈরির চেষ্টা ছাড়া বড় কোনো সমন্বিত উদ্যোগ গ্রহণ করেনি। ফলে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর বাসাবো এলাকার বাসিন্দা খোরশেদ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনদিন ঢাকায় ডেঙ্গু রোগী বাড়ছে। কিন্তু মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের লোকজনকে নিয়মিত দেখা যায় না। মাঝে মাঝে তারা এলাকায় এসে ওষুধ স্প্রে করলেও তা নিয়মিত নয়। আমাদের পরিচিত অনেকেই ইতোমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমরা আমাদের বাড়িঘর পরিষ্কার রাখছি, কিন্তু সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ চোখেই পড়ছে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে ব্যয় করেছে ৬৮৮.৩৯ কোটি টাকা। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যয় করেছে ৩২৩.৬৩ কোটি টাকা।
জানা গেছে, কয়েক বছর আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নজির স্থাপন করেছিল ডিএনসিসি। মশার উৎপত্তিস্থল শনাক্ত করতে তারা ব্যবহার করে ড্রোন। পরে নগরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল যেমন- পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, কমোড, প্লাস্টিকের কাপ, চিপসের প্যাকেট কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর পরিত্যক্ত দ্রব্যাদি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নেয় সংস্থাটি।
অন্যদিকে, ডিএসসিসি গ্রহণ করেছিল কিছু অভিনব কৌশল। দুই বছর আগে তারা খাল, নালা ও জলাশয়ে ব্যাঙ ছাড়ে, ছাড়ে গাপ্পি মাছ, হাঁসও। ধারণা ছিল, এসব ব্যাঙ, গাপ্পি মাছ, হাঁস পানিতে ভেসে থাকা মশার লার্ভা খেয়ে ফেলবে এবং মশার বংশবিস্তার রোধ হবে। এছাড়া, জনসচেতনতা তৈরির জন্য তারা প্রচারাভিযান চালায়, এমনকি জিঙ্গেল বাজানোর উদ্যোগও নেয়। কিন্তু ড্রোন থেকে ব্যাঙ- সব ধরনের অভিনব উদ্যোগের পরও মশার উপদ্রব থেকে নগরবাসীকে মুক্তি দিতে কার্যত ব্যর্থ হয়েছে দুই সিটি কর্পোরেশন।
সার্বিক বিষয়ে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপ হবে। ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক এডিস মশা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বর্ষা মৌসুম এডিস মশার বংশবিস্তারের জন্য সবচেয়ে অনুকূল সময়। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকে, যা এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করে। তাই বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মশা দমন কর্মসূচির কার্যকারিতা বাড়াতে কীটনাশকের ধরন বা ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন করতে হবে সিটি কর্পোরেশনকে। নিজেদের কাজের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, বিশেষ করে জনসচেতনতা সৃষ্টি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












