গণমাধ্যম নয়, দুর্নীতিবাজদের সতর্ক হতে হবে -আ স ম রব
পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতি পুলিশের সততা ও নৈতিকতা ধারণার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক বলে মন্তব্য করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণমাধ্যম নয়, দুর্নীতিবাজদের সতর্ক হতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর হত্যাকা- ও স্বাধীনতার বেদীতে পুলিশের আত্মদানের গৌরব এবং পুলিশের সততা, নির্দোষিতা ও নৈতিকতা সম্পর্কিত ধারণার সাথে পুলিশ এসোসিয়েশনের বিবৃতি চরমভাবে সাংঘর্ষিক। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, পুলিশের লক্ষ্য রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর ও প্রয়োগ করা, অধিক্ষেত্রে সর্বসাধারণের নিরাপত্তা, সামাজিক ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করা। কিন্তু গণবিরোধী সরকারের প্রভাবে পুলিশ বাহিনী যথাযথ দায়িত্ব পালন না করে জনগণের আস্থা অর্জনে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, পুলিশ এসোসিয়েশনের বক্তব্যে অপরাধ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরো কার্যকর, গতিশীল ও স্বচ্ছ করার উপায় উদ্ভাবনে এবং সকল ধরনের অসাংবিধানিক, অনৈতিকসহ সকল অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখার শক্তিশালী কাঠামোর প্রশ্নে ও ভাবমর্যাদা পুনরুদ্ধারে জোরালো বক্তব্য থাকা উচিত ছিল কিন্তু বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।