খেলাপি ঋণের কমপক্ষে এক শতাংশ আদায় করতে হবে
খেলাপি ঋণ আদায়ে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে (এডিআর) অর্থ ঋণ আদালত আইনে নির্দেশনা আছে। কিন্তু মধ্যস্থতার ক্ষেত্রে ব্যাংকের ছাড় না দেওয়ার কারণে খেলাপি ঋণ আদায় ব্যাহত হচ্ছে।
এ দীর্ঘসূত্রিতা এড়িয়ে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে খেলাপি ঋণের কমপক্ষে এক শতাংশ আদায়ের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।
বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) অনুসরণের মাধ্যমে আগামী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে প্রত্যেক ব্যাংকের মোট খেলাপি ঋণের ন্যূনতম এক শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। প্রতি ষান্মাসিকে অনুষ্ঠিত পরিচালক পর্ষদের সভায় এ সংক্রান্ত অগ্রগতি বিষয়ক স্মারক উপস্থাপন করতে হবে। পরিচালক পর্ষদ আদায় অগ্রগতির বিষয়ে অবগত হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।