খেলনা পিস্তল হাতে দোকানে ২ কিশোর:‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে গুলি করে মাইরা ফালব’
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৩ জুন, ২০২৫ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
দুই কিশোর হঠাৎ ‘খেলনা পিস্তল’ নিয়ে এল একটি দোকানে। এরপর পিস্তলটি টেবিলের ওপর রেখে দোকানের গ্লাসে একটি লাথি দেয়। বলতে থাকে, ‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে গুলি করে মাইরা ফালব।’ এমন পরিস্থিতিতে আশপাশের দোকানিরা এগিয়ে এসে দুই কিশোরকে আটকে ফেলেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে আটক করে এবং খেলনা পিস্তলটি উদ্ধার করে।
গতকাল জুমুয়াবার সকালে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিল এলাকায়। স্থানীয় এক ডাকাতের কাছ থেকে তারা খেলনা পিস্তলটি নিয়ে দোকানটিতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মেহেদী হাসান। তিনি জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট-সংলগ্ন এলাকায় মেসার্স খান হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিকসের দোকান পরিচালনা করেন। ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, ‘কিশোরদের আমি আগে কখনো দেখিনি। হঠাৎ দুজন এসে কিছু না বলেই কোমর থেকে পিস্তল বের করে হুমকি দিতে থাকে। পিস্তলটি দেখে আসল পিস্তলের মতো মনে হয়। তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। টাকা দাবি করে আমার সঙ্গে বাগ্বিত-া চলার সময় অন্য ব্যবসায়ীরা জড়ো হলে কিশোরদের আটকে ফেলা হয়।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, খেলনা পিস্তল দেখিয়ে দোকান থেকে হুমকি দিয়ে টাকা নিতে চেয়েছিল দুই কিশোর। খবর পেয়ে দুই কিশোরকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আটক দুই কিশোর জানিয়েছে, স্থানীয় এক ডাকাতের কাছ থেকে তারা খেলনা পিস্তলটি নিয়ে দোকানটিতে গিয়েছিল। তাকেও (ডাকাতকে) আমরা ধরতে চেষ্টা করছি। খেলনা পিস্তল দেখিয়ে ব্যবসায়ীর দোকানে টাকা দাবি করার ঘটনায় নিয়মিত একটি মামলা হবে। মামলা শেষে কিশোরদের আদালতে সোপর্দ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)