খেজুরের জন্য টিসিবির লাইনে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি ক্রেতাদের
টিসিবি পণ্য নিতে আসা সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর ১২টা পর্যন্ত গাড়ি না আসায় অপেক্ষা করতে হয় ক্রেতাদের।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শহরের বনরূপা, পৌরসভা ও নিউ মার্কেট এলাকায় সরেজমিনে টিসিবি পণ্য নিতে আসা ক্রেতাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এ সময় টিসিবি পণ্য নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, সকাল ৬ থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ডিলার পণ্য নিয়ে না আসায় অপেক্ষা করতে হচ্ছে। আদৌ দেবে কিনা সেটিও জানি না।’ পরে অবশ্য ১২টার কিছু পর ডিলার পণ্য নিয়ে আসে।
তাদের অভিযোগ, অন্যান্য কাজ ফেলে পণ্য নিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর যারা পণ্য পেয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করে বাড়ি ফিরেছেন।
বনরূপা টিসিবি ডিলার শিবু জানায়, আগে অন্যান্য পণ্যের সঙ্গে খেজুর ছিল না। আজ থেকে খেজুর দেওয়া শুরু হয়েছে। আর খেজুর চট্টগ্রাম থেকে আসতে দেরি হওয়াতে এই সমস্যা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।