ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্তা, আশঙ্কা রিজভীর
‘বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্তার ঘটনা ঘটতে পারে’ বলে আশঙ্কা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেছেন, নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া। তার চিন্তার স্বাধীনতা, লেখাপড়ার অধিকার- এটাই নারী স্বাধীনতা। এটাকে যেন কেউ আটকাতে না পারে।
এসময় আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনকে জঙ্গলের শাসনের সঙ্গে তুলনা করে রিজভী বলেন, একটি জংলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ংকর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল দেশে। এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্য দিয়ে জুলাই-আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে?
রিজভী বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে। সংবিধানে আল্লাহর নাম স্থাপন করেছে, নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে, সেই দল রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের উন্নয়নে এবং অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।