খুন ডাকাতি ছিনতাই শ্লীলতাহানিতে বাড়ছে উদ্বেগ -৭ মাসে মব ভায়োলেন্সে নিহত ১১৯ জন
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সম্প্রতি দেশে প্রকাশ্যে হত্যা, ছিনতাই, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা বেড়েছে। এতে দেশ জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। শ্লীলতাহানির ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন। যৌথবাহিনীর সমন্বয়ে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযানের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে।
গত দুই মাসে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও আঞ্চলিক মহাসড়কে বাস ডাকাতির মতো বেশ কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। সমসাময়িক বেশকিছু হত্যাকা- নিয়ে স্থানীয় মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর মধ্যে প্রকাশ্যে হত্যার ঘটনা, গণপিটুনিতে হত্যা, বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করারও ঘটনা রয়েছে। পুরো পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক।
মানবাধিকার সংগঠনের হিসাব অনুযায়ী বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে মব ভায়োলেন্স তৈরি করে ১১৯ জনকে হত্যা করা হয়েছে। শুধু গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই শ্লীলতাহানির শিকার হয়েছেন ৯৬ জন নারী ও শিশু। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৬ জন। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত জানুয়ারিতে খুন হয়েছেন ২৯৪ জন। আগের বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে খুন হয়েছিলেন ২৩১ জন।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত জানুয়ারিতে দেশে খুন হয়েছেন ২৯৪ জন। ২০২৪ সালের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ২৩১ জন। অর্থাৎ খুন বেড়েছে ৬৩টি। আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট বলছে, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৬ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)