মসজিদে ঢুকে তিন ভাইকে খুনের নেপথ্যের প্রধান আসামি গ্রেপ্তার
মসজিদে ঢুকে আপন দুই সহদর ও প্রতিবেশী এক চাচাতো ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে গত মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। একই মামলায় শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে সুমন সরদার (৩৩) নামের আরও এক আসামিকে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) র্যাব-৮-এর সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
তিনি জানিয়েছেন, গত ৮ মার্চ গ্রেপ্তারকৃত হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামী ৪৯ জন এবং অজ্ঞাতনামা ৮০/৯০ জন আসামি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়।
এসময় সাইফুল সরদার ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেয়। তখন হোসেন সরদারের নির্দেশে অন্য আসামিরা মসজিদে ঢুকে সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করে। পাশাপাশি আরও কয়েকজনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। এছাড়া হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।