সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশ^ান নসীহত মুবারক:
ইখলাস অর্জন করা ছাড়া কোন আমলই কবুল করা হয় না
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আশির, ১৩৯২ শামসী সন , ১৩ মার্চ, ২০২৫ খ্রি:, ২৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নফস মানুষকে সবসময় ওয়াসওয়াসা দেয়। যতই ওয়াছওয়াছা দিক তারপরও যিকির আযকার বেশীবেশী করতে হবে, আমলগুলো সব সুন্নত মুবারক অনুযায়ী করতে হবে। খালিসভাবে ইখলাস অর্জন করতেই হবে। কারল ইখলাস অর্জন করা ছাড়া কোন আমলই কবুল করা হয়না। অনেকেই আল্লাহওয়ালা উনাদের সোহবত মুবারকে থেকেও বদ হয়ে যায়। উবাই বিন সুলুল নয় বছর সোহবত মুবারক ইখতিয়ার করেও মুনাফিক হিসেবে মারা গেছে। আকিদা হুসনে যন সঠিক না থাকার কারনে তার এই অবস্থা হয়েছে। এজন্য যারা আল্লাহওয়ালা উনাদের সোহবত মুবারক ইখতিয়ার করবে তারা অবশ্যই আকিদা হুসনে যন সর্বোচ্চ পোষণ করেই যিকির আযকার করতে হবে। আকিদা শুদ্ধ না করে, হুসনে যন পোষণ না করলে যতই সোহবত মুবারক ইখতিয়ার করুক, যিকির আযকার করুক সেটা তার কোন কাজে আসবে না। বরং মৃত্যুর পর হাকিকত প্রকাশ হয়ে যাবে। আকিদা বিশুদ্ধ না হলে কখনোই ইসলাহ হাসিল করা যাবে না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, বায়াত মুবারক গ্রহণ করে বিনা চুচেরায় সকল আদেশ নিষেধ মানতে হবে। আদেশ মুবারকগুলো শুনতে হবে আর বিশ্বাস করে মেনে নিতে হবে। বুঝার চেষ্টা করা যাবে না। কারণ এগুলো অনেক সুক্ষ্ম বিষয়। মানুষ জাহেরী বিষয়ই বুঝতে পারেনা তাহলে বাতেনী বিষয়গুলো কিভাবে বুঝবে। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বিনা চ-ুচেরায় সবকিছু মেনে নিয়েছেন, জান মাল সবকিছু কুরবানী দিয়েছেন। যে বলবে সে বুঝে বুঝে সব আমল করবে সে কিয়ামত পর্যন্ত ঈমান আনতে পারবে না। কোন মুসলমানই নিজের মত পেশ করতে পারবে না। যেভাবে পবিত্র কুরআন শরীফ ও হাদীস শরীফ উনাদের মধ্যে নির্দেশনা মুবারক রয়েছে সেভাবেই বিনা চুচেরায় সবকিছু মেনে নিতে হবে এবং আমল করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে সবকিছুর মধ্যে ইবলিশ শয়তান কুফরী প্রবেশ করিয়ে দেয়। বায়াত মুবারক গ্রহণ করার ক্ষেত্রেও ইবলিশ শয়তানের ওয়াছওয়াছায় রছম রেওয়াজ বায়াত হয়। এখন এই রছম রেওয়াজ বায়াত হতে পারবে হাকিকত সে কিছুই হাসিল করতে পারবে না, যদি আকিদা হুসনে যন বিশুদ্ধ করা নাহয়। আদেশ নিষেধ মুবারক যা করা হয় তার কিছুই যখন পালন করা হয় না তখন সহজেই বুঝা যায় তার অন্তর গালিজে পরিপূর্ণ, তার আকিদা হুসনে যনে চরম ঘাটতি রয়েছে। নফসের পায়রবী করে আমল করলে আদেশ নিষেধের হাকিকত কিছুই বুঝা যাবে না। এজন্য হাকিকীভাবে খালিস নিয়তে বায়াত মুবারক গ্রহণ করে সোহবত মুবারক ইখতিয়ার করে যিকির আযকার সঠিকভাবে করতে হবে এবং পবিত্র রমাদ্বান শরীফ উনার হক যথাযথ আদায় করার কোশেশ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












