খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো
নিজস্ব সংবাদদাতা:
ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরিফ উসমান হাদির বড় ভাই মাও. আবু বকর ছিদ্দিক। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার চান তিনি। আবু বকর ছিদ্দিক বলেন, ৭/৮ দিন হয়ে গেলো, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার কিছু নেই।
তিনি বলেন, যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহিদ হয়েছে, তার শহিদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহিদি মৃত্যু নসিব করেছেন।
আবু বকর ছিদ্দিক বলেন, আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়বো না, আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭/৮দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরিফ উসমান হাদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন। কীভাবে এটি রক্ষা করতে হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।