খাল নিয়ে বিস্তর পরিকল্পনা ডিএনসিসির
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
খালের সীমানা নির্ধারণ, খাল পাড়ের খাস জমি খালের সীমানায় অন্তর্ভুক্ত করা, খালের পাড় বাঁধাই করা, খালপাড়ে ওয়াকওয়ে, সাইকেল লেন এবং গাছ লাগানোসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল রোববার গুলশানের নগর ভবনের কনফারেন্স রুমে ডিএনসিসির আওতাধীন খালগুলোর সীমানা নির্ধারণ, পরিবেশ উন্নয়ন এবং সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের খালের দখল ও দূষণ রোধ করতে সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা চাই, কমিউনিটিকে যুক্ত করতে।’
শহরকে বাঁচাতে হলে খাল ও পুকুর-ডোবাগুলোকে রক্ষা করতে হবে মন্তব্য করে ডিএনসিসি মেয়র বলেন, ‘সরকারি সব সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে। একটি প্রকল্প গ্রহণের আগে সব সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী ডিএনসিসির খালগুলোর সীমানা নির্ধারণের কাজ করছে। মহানগর জরিপে খালের আকার অনেক ছোট হয়ে গেছে। আগের মতো সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে।’
এ সময় মেয়র সীমানা নির্ধারণ ও খালের পরিবেশ রক্ষায় করণীয় ঠিক করতে সব সংস্থা ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে খালে অবৈধ বাধ উচ্ছেদ ও মাছ চাষ বন্ধে অভিযান চালানো হবে বলেও জানান।
সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান কামরুন নাহার আহমেদ বলেন, ‘ঢাকার প্রকৃত খাল উদ্ধার করতে হলে সিএস দাগ অনুযায়ী খাল উদ্ধার করতে হবে। নদী ও খালের সঙ্গে সম্পৃক্ত যেকোনও প্রকল্প গ্রহণের আগে জাতীয় নদী রক্ষা কমিশন থেকে নিতে হবে অনাপত্তিপত্র। এ বিষয়ে ইতোমধ্যে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। খাল ও নদী দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।’
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুজিবুর রহমান বলেন, ‘ঢাকার জন্য ন্যাচার বেজড সলিউশন খুবই দরকার। খালের প্রশস্ততা বাড়াতে হবে। বিশেষ করে বর্ষায় নিশ্চিত করতে হবে পানির প্রবাহ। খালের মধ্যে যেন কোনও সুয়ারেজ সংযোগ না থাকে এ বিষয়টিও নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, ‘খালে সলিড ওয়েস্ট খালে ফেলা আইন প্রয়োগ করে বন্ধ করতে হবে।’
ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘মাদানি এভিনিউ এলাকার সূতিভোলা খালে নৌপথ চালুর যে পরিকল্পনা ডিএনসিসি নিয়েছে সেটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে ঢাকা ওয়াসা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












