খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা নেই
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সর্বশেষ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান ৩৭টি মামলার সবকটি থেকে তিনি রেহাই পেলেন। তার অন্যতম আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এক-এগারোর তত্ত¦াবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা চলমান ছিল। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর একে একে এসব মামলা নিষ্পত্তি হতে থাকে। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই।
খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলার মধ্যে এক-এগারোর তত্ত¦াবধায়ক সরকারের আমলে ৫টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। বাকি মামলাগুলো গত দেড় দশকের বেশি সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।