খালেদার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল: ড্যাব
চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল। একইসঙ্গে খালেদার প্রতি সরকারের প্রতিহিংসা ও অমানবিক আচরণের তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে (ড্যাব)। পাশাপাশি খালেদার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ড্যাব। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. আবদুস সালাম এসব বলেন।
তারা বলেন, সময়ক্ষেপন না করে অবিলম্বে খালেদাকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।