খালেদাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আল্টিমেটাম
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ রবি’ ১৩৯১ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে এ আল্টিমেটাম দেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে চিকিৎসার জন্য। তাকে বিদেশে পাঠাতে হবে। আবেদন করেননি, বলেননি- ওই সমস্ত ছলচাতুরি করে কোনো লাভ নাই। পরিবার থেকে চিঠি দেয়া হয়েছিলো। সেই চিঠিতে মুক্তি এবং চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল। সেটা আপনারা বেমালুম ভুলে গিয়ে মিথ্যা বলছেন। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে প্রমাণ করুন যে, আপনারা গণতন্ত্রে কিছুটা হলেও বিশ্বাস করেন।
অন্যথায় দেশের মানুষ আর ক্ষমতায় থাকতে দেবে না।
তিনি বলেন, আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। অনেক আশা করে ১৬৪ জনকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন (প্রধানমন্ত্রী)। ভেবেছিলেন সেখানে সপরিবার গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুলে একটা সুরাহা করা যাবে। করা গেছে। কি ভয়াবহ। উনি (প্রধানমন্ত্রী) যখন আমেরিকায় বসে আছেন সেই সময় আমেরিকার ভিসা নীতি যে কার্যকর হলো। আমার মতে একটা স্বাধীন-সার্বভৌম যেকোনো জাতির জন্য খুব সম্মানজনক নয়। শুধু যুক্তরাষ্ট্র নয় দেশের মানুষও এই সরকারকে নিষেধাজ্ঞা দিচ্ছে বলেও মন্তব্য করেন ফখরুল। সরকার সাউন্ড গ্রেনেড আমদানি করছে উল্লেখ করে ফখরুল বলেন, এবারো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে তারা দমন করে দিতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, শনিবার রাতে হাসপাতালে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। ম্যাডামের এমন চেহারা আর কখনো দেখিনি। এ কথা বলতেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, যে নেত্রী সবসময় অত্যন্ত শক্ত মনের জোর নিয়ে সব প্রতিকূলতা কাটিয়ে ওঠেন, তিনি পাঁচ বছর বন্দি থাকা অবস্থায় কোনো দিনও তার চোখে আমি পানি দেখিনি। গতকাল তাকে আমি অত্যন্ত অসুস্থ দেখেছি। আমার প্রথমবারের মতো মনে হয়েছে- আমাদের নেত্রী অনেক বেশি অসুস্থ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)