খামেনির রেড এলার্ট, প্রস্তুত ইরানের সব বাহিনী
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তেহরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ইতিহাসের সর্বোচ্চ সতর্কতায় নিয়ে গেছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের অপারেশন রাইজিং লায়নের সময়ের চেয়েও এবার নিরাপত্তা সতর্কতা আরও কঠোর করা হয়েছে। সম্ভাব্য বহিরাগত হুমকি মোকাবিলায় সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ তথাকথিত ‘মিসাইল সিটি’গুলো।
প্রতিবেদন অনুযায়ী, এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান আকাশে উড়লেও খামেনি তেহরান ছাড়বেন না। অন্য একটি সূত্র দাবি করেছে, সেনাবাহিনী বা পুলিশের তুলনায় তিনি আইআরজিসির ওপর বেশি ভরসা করছেন। কারণ, তার ধারণা আইআরজিসির ভেতরে বিদ্রোহের ঝুঁকি প্রায় নেই। তবে অতীতে অন্যান্য বাহিনীতে ভাঙন দেখা গেছে। কার্যত নিজের রাজনৈতিক ভাগ্য তিনি আইআরজিসির হাতেই সঁপে দিয়েছেন।
দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, শুধু জুমুয়াবারই দেশজুড়ে অন্তত ২,২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ১৬৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৪৮ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে কড়া বার্তা দিয়েছে ট্রাম্প। সে ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে। তার ভাষায়, ইরান ‘বড় বিপদে’ রয়েছে এবং পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি।
এর মধ্যেই নির্বাসিত ইরানি নেতা রেজা পাহলভি দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও শহর দখলের প্রস্তুতির আহ্বান জানিয়েছে। সে বিশেষ করে পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিকদের জাতীয় ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)