খামেনির জানাজায় বাতাসে উড়ছে প্রতিশোধের লাল পতাকা
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
খামেনির জানাজায় শোকার্ত সমর্থকদের হাতে উঠে এসেছে ‘প্রতিশোধের’ প্রতীক লাল পতাকা। গত শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে শত শত মানুষ এই লাল পতাকা নিয়ে শোকমিছিলে অংশ নেন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা এই লাল পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবেই তৈরি করেছেন।
তিনি আরও বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরান সরকারের প্রতি তারা স্পষ্ট আহ্বান জানাচ্ছেন।
তিনি মনে করিয়ে দেন, খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তার অবস্থান ছিলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতীকী।
এদিকে খামেনির জানাজায় অংশ নিতে আসা কয়েক কোটি মানুষের ঢল নামার ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নিতে দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, তেহরানসহ বিভিন্ন প্রদেশে ৫ হাজারেরও বেশি স্কুল এবং ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ জানাজায় অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খামেনির জানাজা উপলক্ষে ইরাকের ৯টি প্রদেশে সরকারি ছুটি ঘোষণা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তি নস্যাৎ করার সুযোগ সন্ত্রাসী ইসরায়েলকে দেওয়া যাবে না -এরদোয়ান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র গরম ও বজ্রঝড়ের আঘাত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়ে ইসরাইলি মন্ত্রীর সফর বাতিল
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশিদের জন্য পণ্য-সেবার দামে ছাড়সহ নানা উদ্যোগের ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীন কোনো দেশকে কলোনি বানায় না -মাহাথির মোহাম্মদ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)