কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি আরামকো
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি- আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেছিল। কিন্তু সেসব চেষ্টায় তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলান। বাংলাদেশের কিছু মানুষ ব্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলেও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব। এ দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।