ক্ষমতা আঁকড়ে রাখতে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করেছে সন্ত্রাসী নেতানিয়াহু
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৪ জুলাই, ২০২৫ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দুর্নীতির অভিযোগে সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের আদালতে মামলা চলছে। ২০১৯ সালে শুরু হওয়া এসব মামলায় তার বিরুদ্ধে প্রতারণা, ঘুষ নেওয়া ও আস্থাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
যদিও নেতানিয়াহুর পক্ষ থেকে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। কিন্তু মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা অনেক দূর এগিয়ে গেছে। যুদ্ধ চলতে থাকায় মামলাগুলোর কার্যক্রম বর্তমানে থেমে আছে।
এদিকে হামাসের হামলার পর গাজায় যুদ্ধের শুরুতে সন্ত্রাসী নেতানিয়াহু অপর প্রতিপক্ষ হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলেছিলেন। কিন্তু যুদ্ধের প্রায় এক বছর পর, কিছু গোয়েন্দা সাফল্যের ফলে ইসরায়েল হিজবুল্লাহর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে। এতে উৎসাহিত হয়ে সন্ত্রাসী নেতানিয়াহু হিজবুল্লাহর শীর্ষ নেতাকে হত্যা এবং দক্ষিণ লেবাননে আক্রমণের নির্দেশ দেন। ওই হামলায় হিজবুল্লাহর অস্ত্রভান্ডারের বড় একটি অংশ ধ্বংস হয়।
এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস করে দেয় ইসরায়েল। এর ফলে ইরান বা হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সহায়তায় এগিয়ে আসতে পারেনি। আসাদ পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের আরেক পুরোনো শত্রুর পতন ঘটে।
তেহরান যখন অস্বাভাবিকভাবে দুর্বল, তখন সন্ত্রাসী নেতানিয়াহু ইরানে আক্রমণ চালায়। কিন্তু ইরানের পাল্টা আক্রমণে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও এটি সন্ত্রাসী নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের 'সেরা অধ্যায়' হয়ে ওঠে। এর মধ্য দিয়ে সন্ত্রাসী নেতানিয়াহু তার দলকে ২০২৩ সালের অক্টোবরের পর যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে নিয়ে আসে।
ঘটনার পরিক্রমায় দেখা যাচ্ছে সন্ত্রাসী নেতানিয়াহু গত দুই বছর ধরে নানা টালবাহানা করে তার বিচার পেছানোর পাশাপাশি গাজা যুদ্ধ চলমান রেখেছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদ ধরে রাখার জন্যই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)