ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই -ফয়জুল করীম
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশে শরিয়া আইন চালু করবে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’। খালেদ মুহিউদ্দীনের এক টকশোতে এসে এসব কথা বলেছে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম। তিনি বলেছেন, আমাদের শরিয়া, আমাদের দর্শন- আমাদের কোরআন ও হাদিসে দেওয়া আছে।
এখনকার কোনো রাষ্ট্রব্যবস্থার মধ্যে এমন আছে কি না?- খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আফগানের মধ্যে আপনি দেখতে পারেন। সেখানে শরিয়া অনেক বেশি পালন করা হচ্ছে।
আবার পাল্টা প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?
জবাবে ফয়জুল করীম বলেন, হ্যাঁ, বানাতে চাই।
ইরানের শাসনব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে ফয়জুল করীম বলেন, এক্ষেত্রে ইরানের যে ভালো দর্শনগুলো আছে, যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না- তা গ্রহণ করবো। একইভাবে আমেরিকার যে ভালো দর্শন, ইংল্যান্ডের ভালো দর্শন, রাশিয়ার ভালো দর্শন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না- সেগুলোও জনগণের স্বার্থে গ্রহণ করা হবে।
তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা যে শরিয়া আইন চালু করবো সেখানে কিন্তু হিন্দুরাও অধিকার পাবে। সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন করা হবে।’
গত মঙ্গলবার (১ জুলাই) টকশোটিতে অতিথি হিসেবে ছিলেন ‘ইসলামী আন্দোলনের’ এই নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)