দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন -জামায়াত আমির
এখন দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তারপর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান।
গতকাল জুমুয়াবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় শফিক বলেন, পাটগ্রাম আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে পরিবেশ-পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাতে লালমনিরহাট জেলার পাটগ্রামে দুই চাঁদাবাজিকে মহসড়কে হাতেনাতে ধরে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। এরপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও এবং হামলা ও ভাংচুর চালিয়ে দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। এ ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। জামায়াত আমির তার বক্তব্যে সে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন।
নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান আরো বলেন, ‘নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।