ক্ষমতায় এসে শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণঅভ্যূত্থান ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ক্ষমতায় এসে শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণঅভ্যূত্থান নিয়ে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। অংশ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচির সূচনা হবে ৩০ জুন মধ্যরাতে শহিদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধার মাধ্যমে।
তিনি বলেন, আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। এটা বিচ্ছিন্ন নয়, বরং সুপরিকল্পিত চক্রান্তের অংশ।
বিএনপি নেতা বলেন, সরকারের উচিত ছিল এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।