ইফতারীর বাজার:
ক্রেতার আকালে বিক্রেতাদের মুখ মলিন
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রমজানের আগেই নিত্যপণ্যের কয়েক দফায় মূল্যবৃদ্ধির সাথে এবার ইফতার সামগ্রীতে জৌলুস আসলেও দাম সাধারন মানুষের সব স্বস্তিকে কেড়ে নিয়েছে। নগরীর নামি দামী ইফতারী সামগ্রীর বাজারে হাত দেয়া এবার আরো কঠিন হয়ে পড়েছে। চিনি, খেশারী ডাল, ছোলা ডাল, বেগুন ও গোল আলুর সাথে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ফলে এবার বরিশালে ফুটপাথ সহ বনেদী ইফতার সামগ্রী দোকানগুলোতে প্রতিটি ইফতার সামগ্রীর দাম ৩০-৫০ ভাগ পর্যন্ত বেড়েছে। তিন বছর আগে পথ খাবারের দোকানে যে পেয়াঁজু ২-৩ টাকায় পাওয়া যেত, এবার তা ৫ টাকার নিচে নয়। আর বনেদি দোকানে তা ১০ টাকার ওপরে বিক্রী হচ্ছে। ছোট সাইজের ৩ টাকার আলুর চপ ফুট পাথে এবার ৫ টাকার নিচে নয়। বনেদি দোকানে তা ১৫টাকায় বিক্রী হচ্ছে।
নগরীর ঐতিহ্যবাহী ‘নাজেম’স রেস্তোরা’তে জিলাপির কেজি এবার আড়াইশ টাকা। অন্য ইফতার সামগ্রীর দামও অনুরূপভাবে বেড়েছে। এমনকি ‘চিকেন পুলি’ সহ অনেক ইফতার সামগ্রী এ দোকানটি এবার তৈরী করছে না, গত বছরের চেয়ে দাম যথেষ্ঠ বৃদ্ধি করতে হবে আশংকায়। মূল্যবৃদ্ধির কারণে এবার নগরীর ফুটপাথ থেকে বনেদি বেশীরভাগ ইফতার সামগ্রী দোকানে ক্রেতার সংখ্যাও তুলনামূলকভাবে কম। অথচ বিগত প্রায় এক যুগেরও বেশী সময় ধরে বরিশালের নাজেম’স-এর ইফতারী কিনতে শুধু এ নগরী নয়, আসে পাশের সব জেলাগুলো থেকেও বহু মানুষ আসতেন। দোকানের সামনে ভীড় এরাতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দুজন ট্রাফিক পুলিশও মোতায়েন করতে হত।
চাল, চিনি, ভোজ্যতেল, ডাল সহ বিভিন্ন নিত্যপণ্যের সাথে রমজানের ইফতারী অনুষঙ্গ সমুহের দামও ইতোমধ্যে আকাশ ছুঁয়েছে। রোজার দিন থেকেই বরিশালের বাজারে বেগুনের কেজি ১শ টাকায় পৌছে। শশার কেজি ৯০ টাকা। তবে পাইকারী বাজারে প্রতি কেজি বেগুন বিক্রী হচ্ছে ৬০ টাকারও কমে। গোল আলুর বাজার ২২ টাকা থেকে বেড়ে ২৮-৩০ টাকায় বিক্রী হচ্ছে। চিনির দাম অতীতের সব রেকর্ড ছাপিয়ে এখন দেড়শ ছুতে চলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)