ক্রসরোডে ক্রসফায়ারের মধ্যে পড়েছে বাংলাদেশ -আলাল
, ১০ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩তাসি’, ১৩৯২ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্রসরোডে ক্রসফায়ারের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রজন্ম একাডেমি ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থা এই ক্রসরোডে ক্রসফায়ারের মতো বলে আমার মনে হয়। কারণ শিশুর হাতে নতুন খেলনা দিলে তারা এটা ভাঙতেও পারে আবার কাঁদতেও পারে কিন্তু নতুন করে তৈরি করতে পারে না জোড়া লাগাতে পারেনা। তেমন একটা অবস্থার মধ্যে দিয়ে আজকের সরকার পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, আমরা অনেকবার বলেছি যারা এই দেশটাকে পরিচালনা করেছে। যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। যেসব রাজনীতিবিদরা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেন। এ সরকার পরামর্শ নেন নাই। পরামর্শ নেওয়ার আগ্রহ তাদের দেখিনি। আনুষ্ঠানিক বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে কি হয়েছে তা তারা একেক সময় এক এক রূপে জাতির সামনে উত্থাপন করেছে।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আজ বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় মানুষের সবচাইতে বড় কষ্টের বিষয় হচ্ছে দ্রব্যমূল্য। এই সরকারের কাছে কোন খবর নাই যে সারা পৃথিবীতে সয়াবিন তেলের দাম ব্যাপক হারে কমেছে। অথচ এই দেশে সয়াবিন তেল গায়েব হয়ে গেছে। রমজান সামনে এসে গেছে। মানুষ হাহাকার করছে। মানুষ পকেটে যে টাকা নিয়ে বাজারে যায় সেই টাকা দিয়ে চাহিদা মত দ্রব্যমূল্য কিনতে পারেনা। মধ্যবিত্ত মানুষের এই যন্ত্রণা কষ্ট এটা এই সরকার বুঝে বলে আমার মনে হয় না। এবং মধ্যবিত্তদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সেই হতাশার মধ্য থেকেই উঁকি দিচ্ছে পালিয়ে যাওয়া সরকার। পালিয়ে যাওয়া হাসিনা।
অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আপনারা রাজনীতিবিদদের পছন্দ করেন না ঠিক আছে। কিন্তু এই দেশে অনেক বিশ্লেষক আছে যারা দেশ নিয়ে বিশ্লেষণ করে যারা দেশপ্রেমিক তাদের সাথে পরামর্শ করে। দ্রব্যমূল্য ঠিক করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)