গুমসংক্রান্ত কমিশনের তথ্যচিত্র:
ক্রসফায়ারে চাপ আসায় হত্যা করা হতো নদীতে
, ২১ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আন্তর্জাতিক চাপ আসায় ক্রসফায়ার কমিয়ে হত্যাকা-ের নতুন পদ্ধতি চালু করে আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার মধ্যে সব থেকে বেশি হত্যাকা- ঘটানো হয় মাঝ নদীতে। গুম হওয়া ব্যক্তিকে নৌকায় করে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি বা দু’টি গুলি করে লাশ ফেলা হতো নদীতে। তার আগে শরীরে শক্ত করে বাঁধা হতো সিমেন্টের বস্তা। এরপর পেট ফেড়ে ধাক্কা দিয়ে ফেলা হতে নদীতে, যাতে করে লাশ ভেসে না ওঠে। অথবা বিষ প্রয়োগ বা ইনজেকশন পুশ করে হত্যার পর লাশ ফেলা হতো রেল লাইনে। এরপর চলন্ত ট্রেনের নিচে পড়ে লাশটি কাটা পড়ত ট্রেনে। অন্যরা বুঝত লোকটি হয়তো কোনো ডিপ্রেশনের কারণে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের নির্যাতনের লোমহর্ষক বর্ণনার তথ্যচিত্র প্রকাশ করেছে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। সেসব বর্ণনায় এমন তথ্য পাওয়া গেছে। গত বছরের পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর ওই সব বাহিনীর অভিযুক্ত অনেক কর্মকর্তা দেশ ছেড়ে পালালেও এখনো অনেকে বহাল আছেন। এ দিকে এসব গুম ও হত্যার সবকিছু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে মনে করছে গুম কমিশন।
হত্যার সময় যখন সেল থেকে কাউকে নেয়া হতো তখন সেই মানুষকে ডাকা হতো মোরগ, প্যাকট বা সাবজেক্ট নামে। এরপর যে সদস্য বাহিনীতে নতুন যোগদান করেছেন তাদের বলা হতো গাড়ি থেকে একটি করে মোরগ নামাও, গুলি করো। আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শত শত মানুষ গুম ও বিচারবহির্ভূত হত্যাকা-ের সাথে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী জড়িত। তবে তাদের মধ্যে মূল ভূমিকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি ইউনিট। সেগুলো হলো-র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। এসব বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে গুমের শিকার ব্যক্তিদের দিনের পর দিন আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়। তাদের অনেককেই হত্যা করা হয়েছে।
তথ্য চিত্রে বলা হয়েছে প্রথম দিকে ক্রসফায়ার ও গুমের পর হত্যা করে লাশ রাস্তাঘাটে ফেলা হতো। কিন্তু মানুষ বুঝে ফেলত এটা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের কাজ। তখন তারা সিদ্ধান্ত নিলো ‘আরে আমরা বডি প্রডিউস করি কেন, বডি নাই করে দিলেই তো হয়’। এসব অপকর্মের পুরস্কার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন।
জানা গেছে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকা-ে সংশ্লিষ্টতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ৪২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়। জানুয়ারি মাসে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা বের হওয়ার সময় অনেকে দেশে ছিলেন। কিন্তু পাসপোর্ট না থাকা সত্ত্বেও গ্রেফতারি পরোয়ানা বের হওয়ার পরপরই অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সূত্র বলছে, এখন পর্যন্ত কমিশনে জমা পড়া ১৮০০ অভিযোগের মধ্যে ২৫০টির অকাট্য প্রমাণ মিলেছে। তাদের মধ্যে বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিপেশার মানুষ রয়েছে। গুমের শিকার অনেকের রাজনৈতিক পরিচয়ও মিলেছে। তাদের ‘সন্ত্রাসবাদী’ ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












