শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

টার্গেট এবার সেনাবাহিনী?

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, রাত ১২:০০
টার্গেট এবার সেনাবাহিনী?
নিজস্ব প্রতিবেদক:
নানা পন্থায় নির্বাচনী ট্রেন থামানো (ঠেকানো), নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। এ উদ্দেশে দেশে অস্থিরতা সৃষ্টি করা এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা। এটি করতে দিল্লির থিঙ্কট্যাঙ্করা যেমন কোমড় বেঁধে মাঠে নেমেছে; তেমনি দেশের কিছু রাজনৈতিক দল সে ফাঁদে পা দিয়ে কখনো পিআর পদ্ধতির নির্বাচন, কখনো জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করছে। এখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা ইস্যু করে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে ক্ষেপিয়ে তোলার চেষ্টায় নেমেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচারণা চালাচ্ছে।
বিগত এক বছরে ভারত, পলাতক হাসিনা ও তার অলিগার্কদের ষড়যন্ত্রের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার টার্গেট করা হয়েছে সেনাবাহিনীকে। তাদের ধারণা, সেনাবাহিনীকে অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা গেলে তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করে দেবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামিদের আগামী ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়। এই আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক এবং সেনাবাহিনীর বর্তমান ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে তাদের ১৫ জনের মধ্যে ১৪ জনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। তারপরও এটিকে ইস্যু করে দেশপ্রেমী সেনাবাহিনীকে উসকানি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হচ্ছে। আদালতের মামলাকে ইস্যু করে অন্তর্র্বতী সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি করার অপচেষ্টা চলছে।
সম্প্রতি পাহাড়ে অশান্তির সৃষ্টির আন্তর্জাতিক অ্যাজেন্ডা ভ-ুল করেছে দেশপ্রেমী সেনাবাহিনী। এমনকি মিয়ানমারে ত্রাণ পাঠানোর নামে আরাকান আর্মিকে করিডোর দেয়ার মার্কিন প্রস্তাবে অন্তর্র্বতী সরকারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি সায় দিলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা চিন্তা করে সেনাবাহিনী সেটি হতে দেয়নি। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান সেনাবাহিনীর যুদ্ধে বাংলাদেশকে না জড়ানোর সেনাবাহিনীর সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে সর্বমহলে। এ কারণেই কি সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে?
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী ড. নুরুল আমিন ব্যাপারী বলেন, গুম মামলা ইস্যু করে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে উসকানি দিয়ে প্রচারণার নেপথ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধন থাকতে পারে। টাকা পয়সা খরচ করে নেট দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রচার চালানো হচ্ছে। হাসিনার নির্দেশ অমান্য করে ছাত্র-জনতার উপর সেনাসদস্যরা গুলি চালায়নি। ছাত্র-জনতার পাশে সেনাবাহিনীর দাঁড়ানোয় হাসিনাকে পালাতে হয়েছে; এটি দিল্লির মনোকষ্টের কারণ। দিল্লির ষড়যন্ত্রে ২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসেছিল। হাসিনার সময় ১৫ বছর বাংলাদেশের সম্পদ লুটেপুটে খেয়েছে ভারত। তারা ফের বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়। সে জন্য দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি করতে চাচ্ছে। আর এটা করছে এদেশের তাদের ধামাধরাদের কাজে লাগিয়ে। পালানোর আগে হাসিনা গং যে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে সেটি খরচ করে কিছু দলকে কাজে লাগাচ্ছে। তবে আমি মনে করি, ভারত এতে সফল হবে না। অপরাধ করলে তার বিচার হবে। সেটি সেনাবাহিনী-পুলিশ বাহিনী যেকোনো বাহিনীর সদস্য হোক। ব্যক্তি অপরাধ প্রতিষ্ঠানের দায় নয়। আর এ বিচার সেনাবাহিনীর নিজস্ব কোর্টে এবং সিভিল কোটে দু’ভাবেই হতে পারে; এটি সিদ্ধান্তের ব্যাপার। এর আগে অনেক সেনা সদস্যের অপরাধের বিচার সিভিল কোর্টে হয়েছে; বরং এদের বিচার সিভিল কোর্টে করতে দেয়া উচিত। এতে সেনাবাহিনীর ভাবমর্যাদা আরো বাড়বে। তাছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাত্র-জনতার অভ্যুত্থানে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন জাতি তাকে বহুদিন স্মরণ রাখবে। তিনি তো মঈন ইউ আহমদের মতো ক্ষমতা দখল না করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বারবার নির্বাচনের কথাই বলছেন। হাসিনার অন্যায় নির্দেশ অমান্য করে জনতার পক্ষে অবস্থান গ্রহণ করায় সেনাবাহিনীর মর্যাদা বেড়েছে। এটি তো ঠিক সেদিন সেনাবাহিনী ছাত্রজনতার পক্ষ না দিলে গণঅভ্যুত্থান সংঘটিত করা কঠিন হতো।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ২৪ মিনিট আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৩১ মিনিট আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৩২ মিনিট আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৪২ মিনিট আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৫২ মিনিট আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৫৩ মিনিট আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৫৪ মিনিট আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৫৬ মিনিট আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৫৮ মিনিট আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১ ঘণ্টা আগে