ক্যানসার দূরে রাখে গাজরের জুস! ডায়াবেটিসও থাকে বশে
সে কারণে নিয়মিত গাজর খেলে দূরে থাকে একাধিক অসুখ। তবে বেশি উপকার পেতে চাইলে মাঝে মধ্যে এই সবজির জুস করে খেতে হবে। তাতেই শরীর ও স্বাস্থ্যের হাল ফিরবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই আর সময় নষ্ট না করে গাজরের জুস খাওয়ার উপকার সম্পর্কে বিশদে জেনে নিন।
সক্রিয় হবে ইমিউনিটি:
রোগ প্রতিরোধ ব্যবস্থাকে চাঙ্গা রাখাটা খুবই জরুরি। নইলে হঠাৎ হঠাৎ দেখা দিতে পারে একাধিক জটিল অসুখ। তাই চিকিৎসকরা সবাইকে ইমিউনিটি বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেয়। এই কাজে সাহায্য করতে পারে গাজরের জুসের মতো একটি উপকারী পানীয়।
কারণ, এতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। শরীরে এই দুই ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। যার দরুন বাড়ে ইমিউনিটি। দূরে থাকে সব জটিল অসুখ। তাই প্রতিদিনের খাবারে এই পানীয় রাখা যেতে পারে।
ক্যানসার প্রতিরোধী:
শেষ কয়েক দশকে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। তাই বিশেষজ্ঞরা সবাইকে এই রোগ প্রতিরোধের কাজে সচেষ্ট হওয়ার পরামর্শ দেয়। এই কাজেও গাজরের জুস অতুলনীয়।
আসলে এই পানীয়ে রয়েছে পলিঅ্যাসিটাইলিনেস, বিটা ক্যারোটিন এবং লিউটিনের মতো জরুরি সব অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান সরাসরি ক্যানসার কোষের বিরুদ্ধে কাজ করে। তাই এই মরণব্যাধি থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত গাজরের জুস খেতে হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে:
হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসের মতো রোগকে নিয়ন্ত্রণে রাখা ভীষণই জরুরি। অন্যথায় কিডনি, হার্ট এবং চোখের মতো একাধিক অঙ্গ-প্রতঙ্গে প্রভাব পড়বে। তাই চেষ্টা করুন যেভাবেই হোক সুগারকে নিয়ন্ত্রণে রাখার। এ কাজে আপনাকে সাহায্য করতে পারে গাজরের জুস।
কারণ, এই পানীয়ের গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। যার ফলে গাজরের জুস খেলে সুগার বাড়ে না। এর পাশাপাশি এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্টের গুণে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সুবিধা হয়। তবে ডায়াবেটিসে ভুক্তভোগীরা এই পানীয় গ্রহণ করার পূর্বে একবার চিকিৎসকের পরামর্শ নিন।
সুস্থ-সবল থাকবে হার্ট:
এই জুসে রয়েছে পটাশিয়ামের ভা-ার। এই উপাদান ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। যার ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। নিয়মিত গাজরের জুস খেলে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডসের মাত্রাও অনেকটাই কমে যায়।
এর পাশাপাশি প্রদাহ প্রশমিত করার কাজেও এই পানীয়ের গুণাগুণ অনেক। তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত গাজরের জুস খেতে হবে।
লিভারের সমস্যায়ও দারুণ কার্যকরী:
ফ্যাটি লিভারের মতো জটিল অসুখ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এই জুস। এতে উপস্থিত ক্যারোটিনয়েডস লিভারের প্রদাহ কমায়। সেই সঙ্গে এই অঙ্গে ফ্যাট জমতেও বাধা দেয়। তাই এ রোগে ভুক্তভোগীরা অবশ্যই নিয়মিত গাজরের জুস খাওয়া শুরু করুন।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।