ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মেক্সিকোর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ক্যাটাগরি-৩ হারিকেন ‘পোলো’। এর প্রভাবে বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যে শুরু হয়েছে জীবনঝুঁকিপূর্ণ তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত। এতে ইতোমধ্যে উপকূলীয় কিছু এলাকা প্লাবিত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মেক্সিকোর কর্মকর্তারা জানিয়েছে, লাস বারানকাস গ্রামের ঠিক দক্ষিণে আঘাত হানে হারিকেন পোলো। সে সময় ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার।
ঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং পূর্বাভাস অনুযায়ী এর কেন্দ্রটি বাজা ক্যালিফোর্নিয়া সুর অতিক্রম করে আজ মূল ভূখ-ের সোনোরা রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বাজা ক্যালিফোর্নিয়া সুরের কিছু অংশে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার বা ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে এই ঝড়, যা পাহাড়ি এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধস তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় পানিচ্ছ্বাস ও ধ্বংসাত্মক ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
ঝড়টি আঘাত হানার আগেই বাজা ক্যালিফোর্নিয়া সুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা ইসরায়েল : কাতারের প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)