কোল্ড স্টোরেজে অভিযান, দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ মে, ২০২৪ খ্রি:, ০২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মাদারীপুরে কোল্ড স্টোরেজে সাড়ে ৬ লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত মঙ্গলবার (১৪ মে) মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকায় কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কোল্ড স্টোরেজে ডিম রেখে সংকট তৈরি করায় শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও দুদিনের মধ্যে কোল্ড স্টোরেজ খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান হিমু।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ও র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এর একটি দল উপস্থিত ছিলেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করেন তারা। কৃত্রিম সংকট তৈরি করতে দীর্ঘদিন ধরে ডিম কোল্ড স্টোরেজে মজুদ রেখেছিলেন দুই ব্যবসায়ী।
গত মার্চ মাস থেকে কোল্ড স্টোরেজে ছয় লাখ ৪২ হাজার ডিম মজুদ করে রাখা হয়েছে আর এ খন বেশি লাভে অতিরিক্ত মুনাফায় সেই ডিম ধীরে ধীরে বিক্রি করছে যা আইনের বিরোধী। এ অপরাধে সতর্কতামূলক শর্তসাপেক্ষে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও দুইদিনের মধ্যে সব ডিম বিক্রি করার জন্য বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)