স্বাস্থ্যকথা:
কোমর ব্যথা উপশমে ফিজিওথেরাপি
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ রবি , ১৩৯২ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চিকিৎসা
আমাদের পিঠ বা কোমর অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে গঠিত। অনেক ক্ষেত্রে বিভিন্ন আঘাতজনিত কারণে, ক্ষয় বৃদ্ধিজনিত কারণে অথবা সঠিক নিয়মে দৈনন্দিন কাজ না করার কারণে লাম্বার ভার্টিব্রার মাঝখানের ডিস্কগুলো বের হয়ে আসলে নার্ভে চাপের সৃষ্টি হয়। তখন এই নার্ভগুলো পায়ের পেশির যেসব অংশে অনুভূতি বহন করে, সেখানেও ব্যথা শুরু হয়।
নার্ভে চাপের পরিমাণ বাড়তে থাকলে কোমরে তীব্র ব্যথার সাথে ধীরে ধীরে পায়ের আঙুল পর্যন্ত ব্যথা, ঝিঁ ঝিঁ করা, অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। ক্ষেত্রবিশেষে এই ব্যথা কোমরে না থেকে সরাসরি পায়ে চলে যায়।
মাঝে মাঝে দেখা যায় অনেক রোগীর কোমর বাঁকা হয়ে যেকোনো একদিকে সরে গেছে। যে পাশের নার্ভে চাপ পরে তার অপর পাশে খানিকটা বাঁকা হয়ে হাঁটলে রোগী একটু কম ব্যথা অনুভব করে। দীর্ঘদিন এভাবে হাঁটতে হাঁটতে একসময় রোগীর দেহ অপর পাশে ডেভিয়েশন বা বাকা হয়ে যায়। দেহের যে পাশে ডেভিয়েশন হয়, সে পাশের কাঁধ উঁচু হয়ে যায় এবং শিফটের কারণে অপর পাশের কাঁধ নিচু হয়ে যায়।
এ ধরনের সমস্যায় সবার আগে রোগীর কোমর বাঁকা বা ল্যাটারাল শিফটকে কারেকশন করতে হবে। এর জন্য ফিজিওথেরাপির বিশেষ চিকিৎসা পদ্ধতি রয়েছে।
এই সমস্যার জন্য মেরুদ- এবং পিঠ সংলগ্ন পেশিগুলো শক্ত এবং দুর্বল হয়ে পড়ে। এতে কোমরের শক্তি কমে গিয়ে লাম্বার ইনস্ট্যাবিলিটি দেখা দেয়। এক্ষেত্রে লাম্বো-পেলভিক স্ট্যাবিলাইজেশন, হিপ ফ্লেক্সর ও হ্যামস্ট্রিং এর স্ট্রেচিং এক্সারসাইজ ফিজিওথেরাপি চিকিৎসা হিসেবে সমাদৃত। এই অস্বাভাবিক সংকোচন কমানো এবং ব্যথা সাময়িকভাবে কমানোর জন্য রোগীকে থার্মাল থেরাপি হিসেবে হিট এবং কোল্ড থেরাপি দেওয়া হয়ে থাকে।
যেহেতু প্রতিকার প্রতিরোধ অপেক্ষা উত্তম, তাই নিম্নলিখিত বিষয়গুলো মেনে চললে পিএলআইডি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে-
১। দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে বসে কাজ করবেন না।
২। বসার সময় মেরুদ- সোজা রেখে বসতে হবে।
৩। ভারি কোনও জিনিস নিচু থেকে একা একা তুলতে যাবেন না। তুললেও হাঁটু ভাঁজ করে ভারি জিনিস নিজের দেহের কাছে এনে তারপর তুলবেন।
৪। দেহের ওজন নিয়ন্ত্রণে রাখবেন।
৫। হারাম ধূমপান বর্জন করবেন এবং পরিমিত পরিমাণে পানি পান করবেন।
-ডা. জারজিস (এমবিবিএস)
আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশু পালন-পরিচর্যা : জন্মের প্রথম মাস
১০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাচ্চাদের দাঁতের যত্ন কি করবেন?
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলার্জিতে যখন নাকের সর্দি-হাঁচি সমস্যা
০১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












