স্বাস্থ্যকথা:
এলার্জিতে যখন নাকের সর্দি-হাঁচি সমস্যা
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চিকিৎসা
এলার্জিক রাইনাইটিস বা এলার্জি সর্দি নাকের একটি সমস্যা যা নাসিকা ঝিল্লীর প্রদাহের ফলে হয়ে থাকে। এটি কোনো মারাত্মক রোগ নয়। এ সমস্যায় ভোগেন অনেকেই। তবে এই রোগের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। অনেক সময় এই এলার্জিজনিত সর্দি ও হাঁচিতে অনেক বেশী হতে পারে। নাকে অসহ্য চুলকানি ও একনাগারে কয়েকটি হাঁচি দেয়ার মত পরিস্থিতি দেখা দিতে পারে।
যদিও অতিসংবেদনশীলতা এলার্জীর মূল কারণ ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। কিছু কারণ হল-
১. রাস্তার ধুলা, পুরনো বইপত্র বা পত্রিকায়, বাসার পুরনো ধুলোজমা আসবাবপত্র, ফুলের রেণু ও পশুপাখির লোম থেকে এলার্জি হতে পারে।
২. গাড়ি থেকে নির্গত কালো ধোয়া, সিগারেটের ধোঁয়া, শিল্পকারখানার বিভিন্ন উপাদানও এলার্জির আরেকটি কারণ।
৩. কিছু খাবার রয়েছে যেমন- ইলিশ মাছ, বোয়াল মাছ, চিংড়ি, বেগুন ও হাঁসের ডিম থেকেও এলার্জি হতে পারে।
৪. শীতকালে শুষ্ক আবহাওয়ায় বাতাসে ধুলাবালি বেশি থাকে। তাই এ সময় সমস্যা বেশি হয়ে থাকে।
লক্ষণ : নাক চুলকানো, একনাগারে কয়েকটি হাঁচি, নাক দিয়ে পানি ঝরা, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথাব্যথা। অনেক সময় আবার চোখ দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যায়। অনেক দিন ধরে এ ধরনের এলার্জিতে আক্রান্ত রোগীদের নাসারন্ধ্রের পার্শ্ববর্তী পি- (ইনফিরিয়র টারবিনেট) ফুলে থলির মতো বড় এবং বিবর্ণ হয়ে যায়।
প্রতিরোধ : এলার্জি প্রতিরোধের একমাত্র উপায় হলো- কারণ শনাক্ত করে তা এড়িয়ে চলা। রোগীকে প্রথমেই বুঝতে হবে কী কারণে তার এলার্জির সমস্যা হয়। এলার্জি চিকিৎসার প্রথম ধাপ হলো হেলথ এডুকেশন। যাদের এই সমস্যা আছে, তারা শীতের ধুলাবালি ও গাড়ির কালো ধোয়া থেকে নিরাপদ থাকতে হবে।
চিকিৎসা : যে যে পরিস্থিতিতে এলার্জির উদ্ভব হতে পারে তা এড়িয়ে চলতে হবে অর্থাৎ এলারজেন বা এলার্জির কারণ এড়িয়ে চলাই এই রোগের প্রধান চিকিৎসা। তবে এর সাথে ঔষধ প্রয়োগ করে অনেকটাই উপশম বা মুক্তি পাওয়া যায়। এ রোগের চিকিৎসায় প্রধান ঔষধ হল এন্টি-হিষ্টামিন, বিভিন্ন স্টেরয়েড জাতীয় নাকের স্প্রে। স্টেরয়েড জাতীয় নাকের স্প্রে এই ক্ষেত্রে একনাগাড়ে অনেকদিন ব্যবহার করলে নাকের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই অবশ্যই নাকের স্প্রে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে ব্যবহার করবেন।
এলার্জিক রাইনাইটিস থেকে শতকরা ২৫ ভাগ রোগির হাঁপানি হতে পারে। এছাড়া নাকের এলার্জিজনিত সর্দি থেকে সাইনোসাইটিস বা নাকের পলিপও হতে পারে।
-ডা. জারজিস (এমবিবিএস)
আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘনঘন মাথা ব্যথার কারণ কী?
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলঝেইমার রোগ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












