স্বাস্থ্যকথা:
ঈদের খাবার কতটুকু খাবেন
, ৩০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৮ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) চিকিৎসা
ঈদ মানেই বাহারি খাবারের আয়োজন। সেমাই, মিষ্টি, জর্দা, পোলাও, বিরিয়ানি, তেহারি থেকে শুরু করে বাহারি সব পদ তো থাকেই। এ সময় হঠাৎ বেশি খাবার খেয়ে অসুস্থও হতে পারেন। তাই খাবার সম্পর্কে সঠিক জ্ঞান এবং স্বাস্থ্য সচেতনতা থাকা দরকার। সেইসাথে বেশি খাবার দাবারের বিষয়ে সতর্কও থাকা দরকার।
কারা বেশি সতর্ক থাকবেন:
যারা মাঝবয়সী বা বয়োবৃদ্ধ বা অন্যান্য শারীরিক সমস্যা আছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ, পেটের সমস্যা, কিডনি রোগ ইত্যাদি, তাদের খাবারের ব্যাপারে বেশি সতর্ক থাকা জরুরি।
১। ডায়াবেটিস রোগীকে মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। তারা বরং টক খাবার বেশী প্রাধান্য দিতে পারেন। মিষ্টি খেতে চাইলে চিনির বিকল্প দিয়ে তৈরি করে নেবেন। মুরগি, খাসি বা গরুর গোশত পরিমিত পরিমাণে গ্রহণ করুন।
২। যাদের রক্তে কোলেস্টেরল বেশি বা উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে, তারা তেল-চর্বি এড়িয়ে চলবেন। ভাজাপোড়া খাবেন না, মিষ্টি জাতীয় খাবার পরিমাণে বেশি খাওয়া যাবে না।
৩। কিডনি রোগীরা প্রোটিনজাতীয় খাদ্য, যেমন মাছ-গোশত নিয়ন্ত্রণ করতে হবে। কলিজা, মগজ, চিংড়ি খাবেন না।
করণীয়:
১। পেট ভরে খাবেন না। সুন্নত মুতাবিক পেটের ৩ ভাগের একভাগ খাবার আর ১ ভাগ পানি ও বাকি ১ ভাগ খালি রাখবেন। সময় নিয়ে চিবিয়ে খাবার খাবেন। খাবারের সঙ্গে সঙ্গে পানি না খেয়ে একটু পরে খান।
২। সালাদ, সবজি ইত্যাদি বেশি করে খাবেন। বিশেষ করে খাবারের শুরুতে সালাদ খেলে অন্য খাবারের জন্য জায়গা কমে যাবে। এ ছাড়া টক দই খেলে উপকার পাবেন।
৩। কোষ্ঠকাঠিন্য কমাতে ইসবগুলের ভুসি পানিতে মিশিয়ে খেতে পারেন। সঙ্গে প্রচুর পানি পান করবেন। দুপুর ও রাতে সবজির একটি পদ রাখবেন।
৪। রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য ঈদের সময় বেশি হাঁটাহাঁটি করতে পারেন।
-ডা. মারুফ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী?
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নবজাতকের ওজন, স্বাভাবিক বৃদ্ধি-হ্রাস এবং গড় ওজন)
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে ত্বক ও চুলের যতেœ খাবার
২৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশু পালন-পরিচর্যা : জন্মের প্রথম মাস
১০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাচ্চাদের দাঁতের যত্ন কি করবেন?
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলার্জিতে যখন নাকের সর্দি-হাঁচি সমস্যা
০১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












