কোন প্রাণী কত দ্রুত গতিতে দৌড়াতে পারে!
বলা হয়ে থাকে হরিণ এক লাফে ২৩ হাত দূর পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে ২২ হাত দূর পর্যন্ত যেতে পারে। বাঘ আর হরিণ এর মধ্যে প্রতি লাফে কমপক্ষে ১ হাত দূরত্ব থাকলেও হরিণ সবসময়ই বাঘের শিকারে পরিণত হয় কেন? তার কারণ হচ্ছে হরিণের স্বভাব হল দৌড়ানোর সময় তার প্রতিপক্ষ পেছনে আছে কিনা সেদিকে বারবার লক্ষ্য করে যার কারণে তার দৌড়ের গতি কমে যায় আর তখনই তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে সক্ষম হয়। তাছাড়া হরিণ শূন্যে লাফাতে পারদর্শী যার কারণে তার এক লাফে দৌড়াতে দূরত্ব কমে যায়।
হরিণ দ্রুতগতিতে দৌড়ালেও তার চেয়েও দ্রুতগতিতে দৌড়াতে পারে আরেকটি প্রাণী যার নাম চিতা বাঘ। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন পশু নিঃসন্দেহে চিতা বাঘ।
চতুষ্পদ জন্তু মানে চার পায়ী প্রাণীদের মধ্যে চিতার গতিবেগই সবচেয়ে বেশি। এরা ঘণ্টায় ছুটতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে।
এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে আফ্রিকার স্প্রিংবক হরিণ। এরা দৌড়াতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে। আর চার মিটার শূন্যে লাফিয়ে এক লাফে যেতে পারে ১৫ মিটার দূরত্বে। তাই চিতাকে একটু বেগ পেতেই হয়।
তৃতীয় স্থানে আছে প্রনহর্ন নামে আরেক প্রজাতির হরিণ। সিংওয়ালা এ হরিণ সাড়ে ৮৮ কিলোমিটার বেগে দৌড়াতে পারে।
চতুর্থ স্থানে আছে ঘণ্টায় ৮০.৫ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম আফ্রিকান ওয়াইল্ড বিস্ট । তানজানিয়ার ওয়াইল্ড বিস্ট দৌড়ের জন্য বেশি পরিচিত।
পঞ্চম স্থানে আছে লম্বা প্যাঁচানো শিং আর লাফ দেওয়ার জন্য বিখ্যাত ব্লাকবাক হরিণ দৌড়ায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে। বনের রাজা সিংহের গতিও একই। তবে সিংহ বেশিক্ষণ এই গতিতে দৌড়াতে পারে না।
ছোট প্রাণী বলে খরগোশকে কিন্তু ছোট করে দেখার জো নেই। ছোট্ট বাদামি খরগোশ ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম।
সপ্তম স্থানে থাকা আফ্রিকার বুনো কুকুরের হিংস্রতা ও ক্ষিপ্র গতির কথাও সবার জানা। এই কুকুর দৌড়ায় ৭১ কিলোমিটার গতিতে।
এছাড়া ক্যাঙ্গারু, ঘোড়া, খেকঁশিয়াল ৭০-৭১ কিলোমিটার, জেব্রা ৬৪, মহিষ ৫৫, জিরাফ ও নেকড়ে ৪৫ কিলোমিটার গতিতে দৌড়ায়।
তবে পৃথিবীর তাবৎ পশু-পাখির মধ্যে সর্বোচ্চগতি ফ্যালকন পাখির। এরা ঘণ্টায় ২৪২ মাইল বেগে উড়তে সক্ষম।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।