তিতা চিরতার পরিচিতি, গুনাগুন ও ভূমিকা
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
চিরতা একটি স্বদেশী ভেষজ উদ্ভিদ। অতিমাত্রায় তিতা হওয়ায় এই গাছের বাংলা নামকরণ হয়েছে চিরতা। বলা হয় ‘চিরকালের তিতা’ শব্দটির থেকেই চিরতা নামটি এসেছে। এর বাংলা, হিন্দি ও ইংরেজী নাম অনেকটাই কাছাকাছি। হিন্দিতে বলা হয় “চিরায়াতা” আর ইংরেজীতে “চিরেত্তা”।
চিরতা গাছের গড় উচ্চতা প্রায় দেড় মিটার এবং এর পাতা কম-বেশী ১০ সে.মি. দীর্ঘ হয়। চিরতা পাতার অগ্রভাগ সূঁচালো, চিরতার ফুল বৃন্তহীন এবং জোড়ায় জোড়ায় বিপরীতমুখী হয়ে ফোটে। ফুলগুলো হালকা সবুজের সঙ্গে গোলাপী মেশানো। চিরতার ফল ৬ মি.মি. কিম্বা তারও বেশি লম্বা এবং ডিম্বাকৃতি হয়। চিরতা একটি বর্ষজীবি উদ্ভিদও বটে।
চিরতার গুণাগুণ ও ভূমিকা:
চিরতার ভাইরাস বিরোধী গুণ ও ভূমিকার কথা প্রথমেই বলা হয়েছে। এ ছাড়াও চিরতার আছে কৃমিনাশী, ডায়বেটিক ও ডায়রিয়া বিরোধী, জ্বর নিবারক, প্রদাহনাশী, হজমে সহায়কসহ আরো নানান রকম ভূমিকা।
চিরতার ব্যবহার:
অত্যধিক তিক্ততা থাকায় চিরতা খাদ্যের তালিকায় নেই। সাধারণত পরিণত ও ফুল সমেত গাছকে মানুষ তুলে নিয়ে শুকিয়ে রাখে। এটি পরবর্তীতে ঔষধি হিসাবেই ব্যবহার করা হয়। এছাড়া সতেজ গাছের ব্যবহার তো আছেই। রোগ নিরাময়ে চিরতা গাছের সব অংশই কম বেশি ব্যবহার করা হয়। তবে চিকিৎসকরা এর শিকড়কে সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করেন।
চিরতার স্বাস্থ্যগত উপকারিতা:
স্বাস্থ্যগত সমস্যায় চিরতার ব্যবহারে যে উপকার পাওয়া যায়, তাও কম না। চিরতা চর্ম রোগ ও জ্বর সারাতে অভাবনীয় কার্যকরী বলেই আয়ুর্বেদিক চিকিৎসায় মনে করা হয়। এছাড়াও হেপাটাইটিস, ডায়াবেটিস, ম্যালেরিয়া জ্বর, অ্যাজমা প্রভৃতি কঠিন অসুখের চিকিৎসাতেও চিরতা ব্যবহার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












