মশা নিধনে এলো এবার লেজার কামান
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যেই এর আগাম বুকিং শুরু হয়ে গেছে।
ডিভাইসটির সাধারণ সংস্করণের দাম ধরা হয়েছে ১ হাজার ৮৮ ডলার এবং ঘরের বাইরে ব্যবহারের জন্য ঘূর্ণায়মান বেজসহ সংস্করণের দাম ১ হাজার ১১৮ ডলার।
ফটোন মেট্রিক্স ডিভাইসটি মূলত লিডার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা স্বচালিত গাড়িতে ব্যবহার করা হয়। এটি চারপাশের নিখুঁত স্ক্যান চালিয়ে পোকামাকড়ের অবস্থান, দূরত্ব ও আকার শনাক্ত করতে পারে। ডিভাইসটির উন্নত সংস্করণ প্রায় ২০ ফুট (৬ মিটার) দূর থেকেই মশা শনাক্ত করতে সক্ষম। মশা চিহ্নিত হওয়ামাত্রই ভেতরের এক বিশেষ তড়িৎ-চৌম্বকীয় আয়না দ্রুত গতিতে ঘুরে লেজার রশ্নিকে একদম নিখুঁতভাবে মশার দিকে নির্দেশ করে এবং মুহূর্তের মধ্যে তা ধ্বংস করে।
নির্মাতাদের দাবি, প্রতি সেকেন্ডে ৩.৩ ফুট গতিতে উড়তে থাকা ২ থেকে ২০ মিলিমিটার আকারের যেকোনও পোকা এটি ধ্বংস করতে পারে। কিন্তু সাধারণ মশার সঙ্গে অন্য কোনও উপকারী পোকা (যেমন জোনাকি) ভুল করে আক্রান্ত হবে কি না, এমন প্রশ্নে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত বৈশিষ্ট্যের সঙ্গে মিললেই কেবল লেজার ফায়ার হবে।
ফটোন মেট্রিক্স দৃশ্যমান নীল লেজার (৪৫০ এনএম) এবং অদৃশ্য ইনফ্রারেড লেজার (৯৭৬ এনএম) দুই সংস্করণেই পাওয়া যাচ্ছে। তবে অদৃশ্য লেজারের ক্ষেত্রে অসাবধানতাবশত চোখের সরাসরি সংস্পর্শে এলে রেটিনার অপূরণীয় ক্ষতির আশঙ্কা থেকেই যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মঙ্গল গ্রহের বিরল ছবি তুলেছে নাসা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












