‘কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেয়া হবে না’
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পিছানোর কথা বলছেন অন্যদিকে আবার সারাদেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন। বর্তমান অন্তর্র্বতী সরকারের উদ্দেশে জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাবাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে তাদের এ টালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।