কোটি টাকা ও ল্যান্ড ক্রজার গাড়িসহ তিন ব্যক্তি গ্রেফতার
রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, একটি ল্যান্ড ক্রুজার, একটি হ্যারিয়ারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম।
ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
কোটি টাকা, বিদেশি মুদ্রা-ল্যান্ড ক্রুজারসহ তিন ব্যক্তি গ্রেফতার
তিনি জানান, গোপন তথ্য ছিল উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে কোটি কোটি টাকার দেশি-বিদেশী মুদ্রা, ৩টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে ‘চঙখওঈঊ’ লেখা ও ২টি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, উদ্ধার করা তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতাররা গত ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতো।
যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শশুরবাড়ি।
গ্রেফতাররা পুলিশকে জানায়, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।