কোটি টাকা ঋণ দিনমজুরদের নামে, তারা জানে না, নেপথ্যে সাবেক মন্ত্রীর পরিবার
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম একটি গ্রাম হলদ্যাশিয়া। এ গ্রামের লোকসংখ্যা প্রায় দুই হাজার। পাহাড়ঘেরা গ্রামটির চারদিকে রাবার বাগান। পুরুষদের পেশা দিনমজুরি। লকডাউনের প্রকোপের সময় এই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব, ফরিদুল আলমসহ আরও কয়েকজনের কাছে আর্থিক ও খাদ্যসহায়তা এবং চাকরি দেওয়ার কথা বলে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা হয়। এর প্রায় এক মাস পর তাদের পটিয়া সাবরেজিস্ট্রি অফিসের পাশের একটি দোকানে নেওয়া হয়। সেখানে তাদের ২০-৩০ হাজার টাকা দিয়ে ইংরেজিতে লেখা নথিপত্রে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়।
এরপর ২০২৩ সাল থেকে তাদের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নোটিশ আসা শুরু হয়। তখন তারা বুঝতে পারেন স্বাক্ষর ও টিপসই দিয়ে ফেঁসে গেছেন। তারাসহ ইউসিবি ব্যাংক থেকে ঋণ পরিশোধের চিঠি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী, ঈদগড় ও গর্জনিয়া ইউনিয়নের ২২ জন নারী-পুরুষ। তারা সবাই হতদরিদ্র-দিনমজুর ও ভূমিহীন।
২০২৩ সাল থেকে এ বছরের মে মাস পর্যন্ত ঋণ পরিশোধের চিঠি এসেছে তাদের কাছে। এই ২২ জনের নামে ২৫০ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে ইউসিবিএলের চট্টগ্রাম নগরের পাহাড়তলী, চকবাজার ও চট্টগ্রাম বন্দর শাখা থেকে। এই ঋণ জালিয়াতির নেপথ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই পরিবারের সদস্যরা নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণের নামে অর্থ বের করে নেন। সেই অর্থে বিশ্বের একাধিক দেশে বিপুল সম্পদ গড়ে তোলেন তারা। ইতিমধ্যে যুক্তরাজ্যে এই সাবেক মন্ত্রীর পরিবারের সম্পদ জব্দও করা হয়েছে।
ওই পরিবারের ঘনিষ্ঠ একজন ব্যাংক কর্মকর্তা বলেন, সাইফুজ্জামান চৌধুরী ও তার বাবা আখতারুজ্জামান চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী ও পটিয়া এলাকার দীর্ঘসময় সংসদ সদস্য ছিলেন। এসব এলাকার লোকদের ব্যবহার করেই তারা ব্যাংক থেকে টাকা বের করে নেন। তাদের পক্ষে যারা এনআইডি সংগ্রহ করতো, তারা সবাই পটিয়ার।
২২ হতদরিদ্রের নামে ২৫০ কোটি টাকা আত্মসাৎ প্রসঙ্গে জানতে চাইলে ইউসিবি ব্যাংকের প্রধান যোগাযোগ কর্মকর্তা জীশান বলেন, এসব অনিয়ম-দুর্নীতি গত পরিচালনা পর্ষদের সময়ে হয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি। হতদরিদ্র-দিনমজুর হলেও তারা কিছু টাকাও যদি পেয়ে থাকেন, তাহলে তাদেরও দুর্নীতির অংশীদার হিসেবে ধরা হবে। আইন নিজস্ব গতিতে চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)