কৃষ্ণ সাগরে শস্যবাহী জাহাজের বিরুদ্ধে হুমকি অগ্রহণযোগ্য : জাতিসংঘ
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯১ শামসী সন , ২৩ জুলাই, ২০২৩ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেছে, কৃষ্ণ সাগরে বেসামরিক শস্যবাহী জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’। শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে জুমুয়াবার (২১ জুলাই) এ কথা বলেছে সে।
রাশিয়া গত সোমবার (১৭ জুলাই) ইউক্রেন শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের দিকে যাওয়া যেকোনো জাহাজকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। এরপরই কিয়েভ রুশ নিয়ন্ত্রিত বন্দরগুলোর দিকে যাওয়া জাহাজগুলোর জন্য সতকর্তা জারি করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেছে, ‘কৃষ্ণ সাগরে চলাচলকারী বেসামরিক জাহাজের সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত হুমকিগুলো অগ্রহণযোগ্য। ’
জাতিসংঘের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছে, ‘আমরা কৃষ্ণ সাগরে সমুদ্রে মাইন পোঁতার খবর নিয়েও উদ্বিগ্ন, যা বেসামরিক নৌ-চলাচলকে হুমকির মুখে ফেলবে। ’
রোজম্যারি ডিকার্লো আরও বলেছে, ‘ইতোমধ্যে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। এ ধরনের যেকোনো কার্যক্রম থেকে দূরে থাকতে আমরা দৃঢ় আহ্বান জানাই। ’
রাশিয়া ও ইউক্রেনের শস্য বিশ্ববাজারে পৌঁছে দিতে জাতিসংঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই আন্ডার সেক্রেটারি জেনারেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)