ধার-দেনায় লাগানো মান্নানের ১২০০ কলাগাছ কাটলো কারা?
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯১ শামসী সন , ২৩ জুলাই, ২০২৩ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ধার-দেনা করে ২ বছর আগে ৮ বিঘা জমিতে ১ হাজার ২০০টি কলাগাছ লাগিয়েছিলেন আবদুল মান্নান। ইতোমধ্যে গাছগুলোতে কলা ধরেছে। মাসখানেকের মধ্যে কলাগুলো নামিয়ে বিক্রি করার কথা। কিন্তু এর মধ্যেই তার প্রায় সবগুলো কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্বরা।
২০ জুলাই, বৃহস্পতিবার রাতে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের জামাত আলীর ছেলে আবদুল মান্নান। দুই বছর আগে ৮ বিঘা জমির মধ্যে ১ হাজার ২০০টি কলাগাছ রোপণ করেন তিনি। ইতোমধ্যেই সেই কলা বাগান থেকে দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন মান্নান। মাসখানেকের মধ্যে আরও ৮০০ গাছ থেকে কলা নামিয়ে সেগুলো বিক্রি করার কথা। কিন্তু বৃহস্পতিবার রাতে কারা যেন বাগানের সব কলাগাছ কেটে দিয়ে যায়।
এ বিষয়ে আবদুল মান্নান বলেন, আমি মাঝির কাজও করি। পদ্মা নদীর বেঙগাড়ি খেয়াঘাটে নৌকায় করে মানুষ পারাপার করি। কয়েক দিন আগে কিছু মানুষ ঘাট লিজ নেয়। এরপর আমার নৌকা আর ব্যবহার করা হয় না। অন্য নৌকা ব্যবহার করে। এ বিষয়টি নিয়ে ১৮ জুলাই প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার তিনদিন জুমুয়াবার সকালে বাগানে গিয়ে দেখি আমার সব কলাগাছ কাটা। আগের রাতে গাছগুলো কাটা হয়।
আবদুল মান্নান আরও বলেন, আমি ধার-দেনা করে ৮ বিঘা জমিতে গাছগুলো লাগিয়েছিলাম। আমার বড় সর্বনাশ হয়ে গেল। আবদুল মান্নান দাবি, এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, রাতের আঁধারে কে বা কারা মান্নানের কলাগাছ কেটে ফেলেছে। এ বিষয়ে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
বাঘা থানার ওসি আবদুল করিম বলেন, বিষয়টা তদন্ত করা হচ্ছে। আসামি শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)