কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে জুমুয়াবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, জুমুয়াবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল ফটকের কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি রূপসা থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ব্যাংক শাখার ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা সম্পূর্ণ লুট হয়ে গেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়। এর পর থেকে জুমুয়াবার রাত পর্যন্ত যেকোনো সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের ভেতরে কোনো প্রহরী ছিল না। এ সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ভল্ট ভেঙে টাকা লুট করে। তিনি বলেন, ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)