সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ:
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কামারখন্দে গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে ময়লা-আবর্জনামিশ্রিত মাটির বর্জ্য বিতরণের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হলো।
গত রোববার (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৪ জুন কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণের পাশাপাশি প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি করে জৈব (গোবর) সার দেওয়ার কথা ছিল। তবে কৃষকদের অভিযোগ, সারের বস্তা খুলে তারা গোবরের পরিবর্তে ময়লা-আবর্জনা ও বর্জ্য মিশ্রিত মাটি দেখতে পান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেক কৃষক সার না নিয়ে শুধু গাছের চারা নিয়ে ফিরে যান। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পরে ২৫ জুন জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খেলাপি ঋণ কমাতে বিশেষ এক্সিট সুবিধা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)