কৃষক নিজেই ঠিক করতে পারবেন কীটনাশক ও সারের ব্যবহার -খামারি অ্যাপ
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
‘খামারি’ নামের একটি অ্যাপস তৈরি করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এই অ্যাপসের মাধ্যমে কৃষক জমিতে দাঁড়িয়ে কোন ফসল ভালো হবে এবং কি পরিমাণ সার ও কীটনাশক দিতে হবে তা নির্ধারণ করতে পারবেন।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গবেষণা করে কীভাবে উন্নতি করা যায় এই চেষ্টা করছে। তারা একটা নতুন অ্যাপস তৈরি করেছে। সেখানে একজন কৃষক তার কৃষি জমিতে দাঁড়িয়ে তার জমিতে কোন ফসলটা ভালো হবে এবং এটার জন্য কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ কীটনাশক দিতে হবে সবকিছু কিন্তু ওই অ্যাপের (খামারি) মাধ্যমে নির্ধারণ করা যাবে। এই অ্যাপের খামারি অ্যাপস।
তিনি বলেন, অনেক সময় কৃষক ফসলে সার বেশি ব্যবহার করে ফেলেন। সার বেশি ব্যবহার করা কিন্তু মাটির জন্য খুবই খারাপ। কিন্তু কৃষক যদি এই খামারি অ্যাপটা ব্যবহার করে তাহলে সারের ব্যবহারটা পরিমিত মাত্রায় হবে। এখন একটা নতুন সার আছে ডিওপি। ইউরিয়া সারের ২০ শতাংশ কিন্তু ডিওপির মধ্যেও থাকে। তাহলে কৃষক ১০০ শতাংশ ইউরিয়া সার না দিয়ে যদি ৮০ শতাংশ দেয় তাহলে কিন্তু বাকি ২০ শতাংশ ইউরিয়া থেকেই পেয়ে যায়। আর এটার জন্যই কিন্তু যারা গবেষণা করছে তারা আপনাদের জন্য অনেক কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)