পৃথিবীতে যত প্রকার শিক্ষা রয়েছে, যত প্রকার জ্ঞান বিজ্ঞান রয়েছে সবকিছুর মূলেই মুসলমানদের অবদান
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মাদরাসা শিক্ষার প্রধান খুছুছিয়ত বা বৈশিষ্ট্যই হলো ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে ফিকাহ ও ইলমে তাসাউফ দু’টোই অর্জন করা, মুহব্বত মারিফাত হাসিল করা। মাদরাসায় পড়াকালীন ছোটবেলা হতেই এসব অর্জন করার কোশেশ করতে হবে। দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে মাদরাসায় পড়ালেখা করলে চলবে না। লেখাপড়া করতে হবে শুধুমাত্র রেজামন্দি সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে। যারা দুনিয়া হাসিলের জন্য পড়াশোনা করে তাদের জিন্দেগীটাই বরবাদ হবে। দুনিয়া হাসিলের জন্য যারা ইলমে দ্বীন শিক্ষা করবে তাদেরকে এতদূর দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আমাদের দেশে যখন খ্রিস্টান লুটেরা বেনিয়ারা আসে তখন তারা মুসলমান আমীর উমরাহদের চাকরামী ও দালালী করতো। তারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুসলমানদের ধন সম্পদ লুটপাট করে সম্পদ বানিয়ে ভদ্র আমীর সাজে। এছাড়া যারা মুশরিক ছিলো তারাও এদের সাথে মিলে একসাথে মুসলমানদের পাইক পেয়াদা চাকর হিসেবে কাজ করতো। এরাই এদেশে ইলমে দ্বীন শিক্ষা বন্ধ করতে, মাদরাসা শিক্ষাকে নষ্ট করার জন্য সার্বিকভাবে অপচেষ্টা চালায়।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পৃথিবীতে যতপ্রকার শিক্ষা রয়েছে, যতপ্রকার জ্ঞান বিজ্ঞান রয়েছে সবকিছুর মূলেই মুসলমানদের অবদান। মুসলমানরা একসময় সারা পৃথিবীর মালিক ছিলো। যেহেতু তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত ছিলো, সেজন্য মুসলমান সবকিছুর মালিক ছিলো। যখন কাফির মুশরিক চাকর বাকর গোলামের সাথে মুসলমানরা সম্পর্ক স্থাপন করতে গেলো তখন থেকে মুসলমানরা মালিকানা হারিয়ে ফেলে। মুসলমানদের যে আভিজাত্যতা ছিলো শান মান ছিলো এটা আজকালকার মুসলমানরা জানেই না। মুসলমানরা কাফিরদের দ্বারা প্রতারিত হয়েছে। কাফিররা মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চুরি করে নিজেদের নামেই প্রচার প্রসারের অপচেষ্টা করে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, শুধু পড়াশোনা করলে হবে না, আবার শুধু যিকির আযকার করলেও হবে না। আগে আদব কায়দা শিখতে হবে। আদব কায়দা না শিখলে ইলম কালামে ফায়দা হবে না। তখন ওই ইলমটাই জাহান্নামে নিয়ে যাবে। এজন্য প্রতিদিন সবারই আদবের কিতাব পড়া জরুরী। অনেক সিলসিলা ছিলো, সেসব সিলসিলা এখন গায়েব, কারন সেগুলো হতে আদব কায়দা চলে গেছে, আদব না থাকলেতো নিসবত থাকবে না। তখন সে আস্তে আস্তে মাহরুম হয়ে যায়। ইবলিশের দ্বারা প্রতারিত হলে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হলে, নফসের ওয়াসওয়াসা চলতে থাকলে আবার এই তিনটির সাথে সাথে আত্মীয় স্বজনের ওয়াসওয়াসা এরপর হারাম নাজায়েজে ভরপুর পরিবেশ পরিস্থিতির মধ্যে আবদ্ধ থাকলে ঈমানের সাথে ইস্তেকামত থাকা যায় না। এজন্য আদব কায়দা রক্ষা করে, বেশী বেশী যিকির আযকার করে, সোহবত মুবারক ইখতিয়ার করে কলবকে ইসলাহ করার মাধ্যমে সবার ঈমানকে মজবুত করার কোশেশ করতে হবে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।