কৃষকের হাত-পা বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
দিনাজপুরের বিরামপুরে একের পর এক সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ও ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। এবার সেলিম রেজা (৫০) নামে এক কৃষককে হাত-পা বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ট্রান্সফরমার নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঘটনায় জুমুয়াবার (৬ সেপ্টেম্বর) বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভগবতীপুর এলাকায় এই ঘটনা ঘটে। চলতি আমন মৌসুমে এ পর্যন্ত প্রায় ১০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ও ডাকাতির ঘটনা ঘটল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।