আপনাদের মতামত
কৃষকের কান্না দেখুন, কান্নার আওয়াজ শুনুন হিমাগারের সংখ্যা বাড়ান, ভাড়া কমান কৃষক ও কৃষির ক্ষেত্রেই সর্বাগ্রে সংস্কার শুরু করুন
, ৫ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২২ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গত পরশু রোববার (২রা ফেব্রুয়ারি ২০২৫) রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় অনেকে সড়কের ওপর শুয়ে পড়েন। প্রকাশ্যে কান্না করেছেন অনেকে।
এর আগে, কৃষকরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা সদর এলাকায় আলু ফেলে প্রতিবাদ জানান। তাদের মধ্যে অনেকে মহাসড়কে শুয়ে পড়ে বিক্ষোভ করেন।
কৃষকরা জানান, আগে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য হিমাগারগুলোকে ৪ টাকা ভাড়া দিতে হতো, যা এখন বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা চরম ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন। তাই তারা দ্রুত আগের ভাড়া পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, প্রশাসন মাত্র কয়েকজন কোল্ডস্টোরেজের মালিকের পক্ষে অবস্থান নিয়ে চুপ করে আছে। প্রশ্ন হলো, কয়েকটি কোল্ডস্টোরেজ এর মালিক আগে? না সারা দেশের কৃষক আগে? গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে; কিন্তু এখনও তাদের দোসররা প্রশাসনে রয়ে গেছে। তারাই কোল্ডস্টোরেজের মালিকের স্বার্থ সংরক্ষণ করছে। কৃষকদের দাবি খুব সামান্য দাবি।
কৃষকরা বলেছেন, ‘আমরা কৃষক প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবো, তবু কোল্ডস্টোরেজ মালিকদের অন্যায় দাবি মেনে নেবো না। কোনও বিশৃঙ্খলা হলে এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আপনারা মনে করবেন না যে আপনারা টাকা দিয়ে একটি পক্ষকে কিনে নেবেন আর এর ক্ষতির শিকার হবে দেশের ৮০ ভাগ গরিব কৃষক। আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে রাখুন। ওই টাকার দিকে আমাদের নজর নাই, কিন্তু আপনারা কেন কোটিপতি হয়ে এই গরিব চাষির কষ্টের টাকার দিকে ভিক্ষুকের মতো হাত বাড়াচ্ছেন, এর জবাব আপনাদের দিতে হবে। ’
আলুচাষি ইমরান আলী বলেন, ‘আমরা এত দিন হিমাগারে ৯০ থেকে ৯৫ কেজি পর্যন্ত এক বস্তায় আলু রেখেছি। আমাদের কাছ থেকে যারা ৩৪০ টাকা করে নিয়েছে, তাদের নির্দেশক্রমেই আমরা আবার এক বস্তায় ৭০ কেজি আলু রাখি। আমরা ভাড়া দিই ৩৪০ টাকা বস্তা হিসেবে। সেখান থেকে আবার যে যে রকম আলু রাখি, সেই পরিমাণ হিসেবে আমাদের কমিশন আকারে কিছু টাকা ফেরত দেয়। এর আগে পেইড বুকিংয়ের সময় আমরা ১৭০ টাকা দিতাম। তাদের আইন অনুযায়ী কেউ ২১০, কেউ ২২০ টাকা দিয়েছি। তারা তো তখন বলে নাই যে এবার বস্তায় ৫০ কেজি বেশি আলু রাখা যাবে না। আর আলুর কেজি পড়বে আট টাকা করে। হঠাৎ করে ওরা বলছে যে এক বস্তায় ৫০ কেজির বেশি আলু রাখা যাবে না। আর কেজিপ্রতি আলুর ভাড়া পড়বে আট টাকা।
“তারা ব্যবসায়ীদের সঙ্গে কোনও কথা বলেনি, আমাদের চাষিদের সঙ্গে কোনও কথা বলেনি, কৃষি মন্ত্রণালয়কে জানায়নি, বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়নি। নিজেরাই হঠাৎ করে লোহার মই চাপিয়ে দেওয়ার মতো আমাদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন। ”
প্রসঙ্গত: কৃষকের হৃদয়ের রক্তক্ষরণজনিত এসব কথার জবাব মূলত সরকারকেই দিতে হবে। সরকার সংস্কার, সংস্কার করে উচ্চরব তুলছে। কিন্তু যেক্ষেত্রে সবার আগে সংস্কার দরকার। সেখানে তো শুরুই হচ্ছে না। সবার আগে কৃষক ও কৃষিকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ।
তার জন্য জায়গায় জায়গায় হিমাগার করতে হবে। তাতে যেমন কৃষকের পণ্যের ভাড়াও কমবে তেমনি জনগণের খাদ্য শস্যের দামও কমবে ইনশাআল্লাহ।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












