কৃষকদের জন্য সুখবর, বিদায় নিচ্ছে বৃষ্টি বলয়
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চলতি মৌসুমে আর টানা বৃষ্টির কারণে বিপাকে পড়া সারা দেশের ধান চাষিদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লউওটি)। গত ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সক্রিয় বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের অধিকাংশ স্থানে ধান কাটার কাজ ব্যাহত হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে কৃষকের ধান ঘরে তুলতে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, গত কয়েকদিন ধরে চলা বৈরী আবহাওয়ার এই ধারা কাটিয়ে আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসার সম্ভাবনা রয়েছে। মূলত ৭ মে বৃষ্টি বলয় বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকেই আকাশ তুলনামূলক পরিষ্কার হতে শুরু করবে। এর ফলে সাতদিন ধান কাটার জন্য চলতি সময়ের মধ্যে সবচেয়ে আদর্শ ও সুবিধাজনক সময় হতে পারে। যদিও এই সময়ের মধ্যেও পুরোপুরি রৌদ্রজ্জ্বল আবহাওয়ার নিশ্চয়তা নেই এবং দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতির অনেক উন্নতি হবে।
সংস্থাটি জানায়, এই সময়ের মধ্যে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ধান ঘরে তোলার সুযোগ সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোসহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং উপকূলীয় জেলা ভোলা ও পটুয়াখালীতে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। এই জেলাগুলোতে সাত দিনের মধ্যে বড়জোর একদিন দুপুরের পর বা রাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ঢাকা, সিরাজগঞ্জ, কুমিল্লা ও বরিশালসহ দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও এই সাত দিনের মধ্যে অন্তত এক থেকে দুই দিন বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে। তবে রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনাসহ মেহেরপুর ও ঝিনাইদহ এলাকায় বৃষ্টির প্রভাব কিছুটা বেশি থাকার আশঙ্কা রয়েছে, যেখানে সাত দিনের মধ্যে দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে।
কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়ে বিডব্লিউওটি আরও জানায়, এই স্বস্তির আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী নাও হতে পারে। কারন আগামী ১৪ মে থেকে দেশে পুনরায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তাই বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা পুনরায় নিয়মিত ঝড়-বৃষ্টির কবলে পড়ার আগেই ৭ থেকে ১৩ মে তারিখের এই সুযোগ কাজে লাগিয়ে পরিপক্ক ধান দ্রুত কেটে ঘরে তুলতে পারে কৃষক। যদিও স্থানীয় কিছু কারণে কোনো কোনো এলাকায় পূর্বাভাসের চেয়েও বেশি বৃষ্টি হতে পারে, তবুও চরম ঝুঁকিপূর্ণ সময়ের অপেক্ষায় না থেকে এই মধ্যবর্তী সময়েই ফসল সংগ্রহ করা কৃষকদের জন্য নিরাপদ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












