কূপ খনন ও গ্যাস মজুদের হিসাব জানতে চায় জ্বালানি বিভাগ -কমিটি গঠন, এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাস অনুসন্ধানে চলমান কূপ খনন প্রকল্পের অগ্রগতি, আসন্ন ১০০ কূপ খনন প্রকল্প এবং তাতে গ্যাসের কী পরিমাণ সম্ভাব্য মজুদ রয়েছে তা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মূলত এ উদ্যোগের মাধ্যমে জাতীয় গ্রিডে কত দ্রুত এবং কী পরিমাণ গ্যাস যুক্ত করা যেতে পারে তা জ্বালানি বিভাগ দেখতে চায় বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে। এরই মধ্যে জ্বালানি বিভাগ ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ কমিটি দেশের গ্যাস খাতের বিদ্যমান পরিস্থিতি, করণীয় কী সে বিষয়ে সুপারিশ করবে।
জানা গেছে, বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসতিয়াক আহমদকে আহ্বায়ক এবং জ্বালানি বিভাগের উপসচিব (উন্নয়ন-১) শাখার কর্মকর্তাকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে ২১ জানুয়ারি এ কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, দেশে ৫০টি কূপ খনন প্রকল্প চলমান। আগামীতে আরো ১০০ কূপ খনন প্রকল্প নেয়া হচ্ছে। এ প্রকল্পের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৩১টি কূপের ওয়ার্কওভার সময়সীমা জানতে চায় জ্বালানি বিভাগ। বাকি ৬৯টি কূপে কতটুকু গ্যাস পাওয়া যাবে তার সম্ভাবনা, গ্যাসকূপের লোকেশন, গ্রিড লাইন, গ্যাসের মজুদের পর্যালোচনাসহ সুপারিশ পেট্রোবাংলায় জমা দিতে বলেছে জ্বালানি বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)