কূটনৈতিকদের পদলেহন করে বিএনপি -তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি দিনের বেলা পদযাত্রা করে, আর রাতের বেলা কূটনৈতিকদের পদলেহন করে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি আসলে পদযাত্রা নয়, তারা পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কয়েকদিন আগে ইউনিয়নে ইউনিয়নে তারা পদযাত্রা করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে। আমাদের নেতাকর্মীর সতর্ক পাহারা এবং প্রশাসনের সতর্কতার কারণে তারা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল সেভাবে পারেনি। এরপর বিভিন্ন জায়গায় তাদের অস্ত্রধারী এবং অগ্নি সন্ত্রাসীদের দেখা গেছে। এখন আবার তারা ১৮ তারিখে কর্মসূচি দিয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি আসলে দিনের বেলা পদযাত্রা করে আর রাতের বেলা অ্যাম্বাসিতে গিয়ে কূটনীতিদের পদলেহন করে। এই তাদের কাজ। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রোথিত। বিএনপিকে আহ্বান জানাব বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চেষ্টা বাদ দিয়ে, নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।